somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের অপমৃত্যু

১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তারেক মাসুদ। একটি নাম। একটি প্রতিষ্ঠান। একটি স্বপ্নের নাম। একজন স্বপ্নদ্রষ্টার নাম।
স্বপ্ন দেখাতেতো তাঁরাই পারে, যাঁরা স্বপ্ন দেখতে জানে। তারেক মাসুদ সেই নাম, যিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নের বীজ বুনেছেন।

আমি বিমুঢ়। বিধ্বস্ত। বিপর্যস্থ।
যিনি আমার স্বপ্নদ্রষ্টা তাঁর মৃত্যু আমার স্বপ্নকে যেন রুদ্ধ করে দেয়।
আমি মানতে পারিনা। আমার বারে বারে মনে হয়, ডাক্তার আর একবার পরীক্ষা করে দেখুক, মানুষটা বেঁচে আছে কিনা।

জাতির এমন শ্রেষ্ঠ সন্তানকে আমরা আর কোথায় পাবো?
আমরা ধরে রাখতে পারলাম না তাঁকে। আমরা তাঁর হত্যাকারী। আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে একজনের নাম প্রতিষ্ঠার জন্য এয়ারপোর্ট বানাতে পারি। অথচ, জীবন বাঁচাতে হাইওয়েগুলোতে ডিভাইডার দিতে পারিনা। হায়রে দুর্ভাগা জাতি আমরা!

আর কবে হুশ হবে আমাদের? নাকি তা হবার নয়?
তবে কি রাষ্ট্রদ্রোহী হবো আমি? যে রাষ্ট্র আমার জীবনের এতটুকু নিরাপত্তা দিতে পারেনা, সে রাষ্ট্রকে আমার মানতে ইচ্ছা করেনা।

কই, দেশেতো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কম বছর চললো না। অনেকেতো শুধু অগণতান্ত্রিক সরকারের দোষ দেয়। তারাওতো কম বছর ক্ষমতায় থাকলো না।

আজকের প্রধানমন্ত্রী কি পেরেছেন, এমন একজন সূর্য্য সন্তানকে জন্ম দিতে? বিরোধী দলের নেতা কি পেরেছেন এমন একজন শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিতে? তবে কেনো তারা এমন জীবন কেড়ে নেয়?

দেশে এখন অনেক নির্মাতা আছে, যারা যথেষ্ট বিনোদন দিতে পারে দর্শকদের। কিন্তু তার শিল্প কর্ম দিয়ে একটা সুক্ষ বোধ, একটা চেতনা মননে, মানসে গেঁথে দেয়ার মতো একজন মানুষ ছিলেন। তিনি তারেক মাসুদ।

আমার মতো অসংখ্য তরুণের কথা ছিলো, তারেক মাসুদের হাত ধরে আগামী পথ রচনা করার। কেনো? কেনো আমরা আর তাকে পাবোনা? কে আজ আমাদের পথ দেখাবে? আমাদের স্বপ্ন কি রুদ্ধ হয়ে যাবে?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

এলাম, দেখলাম, জয় করলাম ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৭


বক্তৃতা বা কথায় নয়, কাজ করে দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবে প্রতিদিন পাড়ি দিতে হচ্ছে এক বন্ধুর পথ। পাছে লোকে কিছু বলের দিকে তাকানোর সুযোগ নেই। পুরোনো-নতুন প্রতিপক্ষের শব্দদূষণ,... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

×