একটি আস্তিক ধর্মী পোস্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
"আহা, কি সুন্দর রাতি
আকাশেতে উড়ে যায়, একপাল হাতি। "
- পবিত্র ধর্মগ্রন্হ গজাল, অনুচ্ছেদ- পিন প্যারা নং- ৪২০।
মহান সৃষ্টিকর্তা তাঁর মানব সম্প্রদায়ের জন্য যে পবিত্র বাণী একত্রিভূত করেছেন, তারই প্রতিফলিত স্বয়ং রূপ পবিত্র ধর্মগ্রন্হ গজাল। এখানে, মহান সৃষ্টিকর্তা তাঁর পবিত্র লেখনীতে বয়ান করেছেন, আকাশে হাতি উড়ে যাওয়ার মনোমুগ্ধকর মনোরম দৃশ্যের কথা। পরম সেই দৃশ্য অবলোকনে মানুষের রূহের পবিত্রতার কথা।
নাস্তিকরা তো হেসেই খুন। "হাতিরা আকাশে উড়ে আর কাকের কপাল পুড়লো বলে"। মানে, বিজ্ঞান কি বলে? এতো বড়ো ও ভারী প্রাণী আকাশে কি আসলেও উড়তে পারবে? এদের নাই কোন পাখা। বা যদিও পাখা থাকতো, তবে কি তা এতো ভারী প্রাণী আকাশে কিভাবে উড়বে?
নাস্তিকদের শ্রদ্ধার সাথে জানাতে চাই, বিমান তো আপনাদেরই তৈরী। আকাশে উড়ালেন কিভাবে? শত শত মানুষ ও মালামাল এর পেটের মধ্যে নিয়ে অতি উচ্চতায় কিভাবে ঘুরে বেড়ায়? দেশ থেকে দেশান্তরে বা কিভাবে পাড়ি জমায়?
পবিত্র ধর্মগ্রন্হ গজাল এ মানুষের সৃষ্টির ক্ষমতা ও দূরদৃষ্টি নিয়ে প্রতি পরতে পরতে আলোচনা করা হয়েছে। আর, উল্লেখিত অনুচ্ছেদটি তারই রূপক প্রতিফলন।
বোধকরি, আস্তিকদের বিশ্বাস ও নাস্তিকদের অবিশ্বাস এক অপরের সমানুপাত।
২১টি মন্তব্য ২১টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।