somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকান্ড - (পর্ব - ২)।

১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭৫ সালের ৭ নভেম্বর এক অভ্যুথানের মাধ্যমে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান॥ "১৯৭৬ সালের ৩০ নভেম্বর বিচারপতি সায়েম কে সরিয়ে জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরের বছর ৭৭ সালের ২১ এপ্রিল বিচারপতি সায়েম প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলে মাত্র ৪৩ বছর বয়সে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান॥ বাস্তবে প্রেসিডেন্ট সায়েম কোনো পদই ইচ্ছা করে ছাড়েননি, তাকে বাধ্য করা হয়েছিলো ছাড়তে। ( তথ্যসূত্র :বাংলাদেশ রক্তের রিন, ১৯৮৮, পৃ- ১৩৪)"

জিয়াউর রহমানের সাড়ে পাচ বছরের শাসনামল ছিল খুন গুম আর রক্তপাতময় শাসন। " সরকারি হিসাব মতে শুধুমাত্র ৭৭ সালেই ১১৪৩ জন সৈনিককে মৃত্যুদন্ড দেন জিয়া।( তথ্যসূত্র: পুর্বোক্ত, মেজর রফিকুল ইসলাম, পৃ - ৯৯)"

"জিয়ার ইচ্ছায় ১৯৭৮ সালে বাজিতপুরের পাচজন রাজনৈতিক কর্মীকে মৃত্যুদন্ড দেওয়া হয়, তাদের আপিল গ্রহণ করা হয়নি॥ রাজশাহীর জেলে আব্দুল গনি, কুমিল্লায় জয়নুল আবেদিন, এবং ঢাকা জেলে হাবিলদার মতিন ও মতি মিয়া নিহত হন।( তথ্যসূত্র: Amnesty International Report - 1979, p- 83 -84)"

"শুধু মাত্র রংপুর জেলাতেই ৭৬ জন জাসদ কর্মীকে হত্যা করা হয় জিয়ার শাসনামলে। ( তথ্যসূত্র: তারকালোক ডাইজেস্ট, হায়দার আকবর খান রনো, জানুয়ারি ১৯৮৭)।"

জিয়ার শাসনামলে সবচাইতে বেশী অত্যাচার করা হয় জাসদের নেতা কর্মীদের উপর। "১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৮১ সালের ডিসেম্বর পর্যন্ত জাসদের প্রায় ১৫০০ কর্মী হত্যার শিকার হন।( তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক, ২ জানুয়ারি - ১৯৮২)। "
জিয়ার শাসনামলে আওয়ামী লীগের ৩৫১ জন নেতা কর্মী নিহত হন।(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ জানুয়ারি - ১৯৮২)।" অবশ্য সেই সময় আওয়ামী লীগের কিছু কর্মী জাসদের হাতেও নিহত হয়॥
"১৯৭৬ সালে জানুয়ারি মাসে ৬২ হাজার রাজনৈতিক নেত কর্মীকে আটকে রাখা হয়েছিল কারাগারে।(তথ্যসূত্র: Amnesty International Report - 76)"
১৯৮০ সালে রাজশাহী ও খুলনা জেলে পুলিশের গুলি বর্ষণে ৫০ জন রাজনৈতিক কর্মী নিহত হন।

"জিয়ার শাসনামলে অনেক বিরোধী রাজনৈতিক কর্মীকে গুম করা হয়! তাছাড়া রাজনৈতিক বন্দিদের গাছের সাথে ঝুলিয়ে পেটানো এবং লজ্জাস্থানে বরফ ঢুকানো সহ বিভিন্ন অমানুিষক নির্যাতন করা হয়॥ ( তথ্যসূত্র: Amnesty International Report - February 1978)
"জিয়াউর রহমানের সরকার বিশ্ববিদ্যালয়ের সাত হত্যা মামলায় সাজা পাওয়া আসামি শফিউল আলম প্রধান ও তার সহযোগীদের সাজা মওকুফ করেন। সবচেয়ে আলোচিত ঘটনা হলো ১৯৮০ সালের ৩ জুন ঢাকার দুই নম্বর সামরিক আদালতে পাচ মুক্তিযোদ্ধা
(আবু লাল,শামসুদ্দিন, আব্দুর রউফ, কানচন মিয়া, চান মিয়া) কে ফাসি দেয় জিয়াউর রহমান সরকার॥ ( তথ্যসূত্র: অধ্যাপক আবু সাইয়িদ, জেনারেল জিয়ার রাজত্ব, ১৯৯৪, পৃ - ১৩২)"

"১৯৭৬ থেকে ৮০ সাল পর্যন্ত দুর্বৃত্তের হাতে নিহত হয় ২১১৬ জন মানুষ। ৭৫ থেকে ৭৮ পর্যন্ত সাড়ে তিন বছরে ৭২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার নিহত হন, যাদের অধিকাংশই ছিল রাজনৈতিক হত্যাকান্ডের শিকার॥ "সবচেয়ে বেশী রাজনৈতিক হত্যাকান্ড ঘটে ৮১ সালে। এই সময় ১৮১ টি রাজনৈতিক হত্যাকান্ড ঘটে। ( তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক,২৫ জুলাই, ১৯৮১)"

১৯৭৬ সালের ২ জুলাই স্বাধীনতা যুদ্ধে এক পা হারানো সামরিক বাহিনীর কৃতী অফিসার কর্নেল তাহেরকে ফাসি দিয়ে হত্যা করে জিয়াউর রহমান সরকার॥

"জেনারেল জিয়াউর রহমান তাঁর পাঁচ বছরের শাসনামলে প্রায় ২১টি অভ্যুত্থানের মুখোমুখি হয়েছিলেন। ২১টি অভ্যুত্থান থেকে বেঁচে গেলেও ২২তম অভ্যুত্থানে তিনি মৃত্যুবরন করেন। এর অধিকাংশই ছিল ১৯৭১ সালের সেই সকল মুক্তিযোদ্ধা অফিসারদের সমন্বয়ে গঠিত, যারা জিয়ার ইসলামিক ভাবাপন্ন দলের সাথে সম্পর্ক সহ্য করতে পারেননি। তিনি এসব আন্দোলন দৃঢ়ভাবে দমন করেন।১৯৮১ সালের সামরিক অভ্যুত্থান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকান্ডের মধ্য দিয়ে ৩০শে এপ্রিল, ১৯৮১-তে এই ক্যু সংঘঠিত হয় দেশের দক্ষিণের বন্দর নগরী চট্টগ্রামে। রাষ্ট্রপতি জিয়ার প্রধান সেনাপতি এরশাদের ষড়যন্ত্রে একদল আর্মি অফিসার দ্বারা সংঘটিত জিয়া হত্যার দায় চাপানো হয় জেনারেল মঞ্জুরের উপর। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। প্রমাণ মুছে ফেলার জন্য ঢাকা থেকে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে চট্টগ্রাম সেনানিবাসে পাঠিয়ে মঞ্জুরকে ক্যান্টনেমেন্ট বন্দী অবস্থায় হত্যা করা হ়য়॥ ( তথ্যসূত্র: লরেন্স লিফশ্যুলজ এর বই )॥"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×