somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোয়েবলসীও নীতি কতটা ধ্বংসাত্মক?

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে। ফুয়েরার হিটলারের বিজয় ঢঙ্কা বাজছে চারদিকে। থার্ড রাইখ দুমড়ে মুচড়ে ফেলছে চারদিক।
গোপন সূত্রে সংবাদ এল, তিনজন জেনারেল ফুয়েরারের আদেশ মানছে না। সাথে সাথে গ্রেফতার করা হলো। ফুয়েরার (হিটলার) সিদ্ধান্ত নিলেন এই তিন বিদ্রোহীর শাস্তিটা একটু ব্যতিক্রমভাবে দিবেন।
তিন জেনারেলকেই একসাথে রাখা হয়েছে। নির্জন কুঠুরিতে ক্লাসিক মিউজিক চালিয়ে দেয়া হলো। ভেন্টিলেটার দিয়ে একটা চিকন নল সেলের ভেতরে ঢুকিয়ে দেয়া হলো। সেখান দিয়ে টপটপ করে ফোঁটা ফোঁটা পানির মতো একটা পদার্থ ঝরছে অনবরত।
.
ঘোষণা দেয়া হলো, পাইপ দিয়ে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়া হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু ঘটবে। ঘোষণার পরপরই দেখা গেল জেনারেলদের কপাল ঘর্মাক্ত হয়ে উঠলো। তারা কাশতে শুরু করলো।
.
চার ঘণ্টা পর ডিউটিরত অফিসার গিয়ে দেখল দুই জেনারেল ইতিমধ্যে মরে গেছে। আরেক জন ধুঁকছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম।
.
অফিসার বললেন:
-তুমি এমন করছো কেন?
-বিষের প্রভাবে?
-বিষ কোথায়? এটাতো সাধারণ পানির নল। ওটা দিয়ে এতক্ষণ পানি ঝরছিল। বিষটিষ সব মিথ্যা।
.
জেনারেলদেরকে আসলে তাদের মাথার চিন্তাই মেরেছে। তারাই পানিকে বিষ ভেবে, নিজের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিষের প্রভাব সৃষ্টি হতে দিয়েছে। হরমোন বের হতে দিয়েছে। মন আস্তে আস্তে মরার জন্যে শরীরকে প্রস্তুত করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শরীরে নেতিবাচক প্রভাব তৈরী করেছে।
.
ঠিক এমনটাই করছে প্রচারমাধ্যম। মুসলমানদের সাথে। প্রতিদিনই তারা আমাদের চেতনাবিনাশী তথ্য ছাড়ছে। ঘুমপাড়ানি গান শোনাচ্ছে।
.
আমরা তাদের দেয়া সংবাদের ভিত্তিতে নিজেদের সম্পর্কে ভাবছি। সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি। আমাদেরকে হত্যা করছি। মানসিকভাবে পঙ্গু করছি।
.
এমন ধ্বংসাত্মক কিছু চিন্তা হলো:
= ইসরাঈল বিশ্বের প্রথম সারির শক্তিধর একটা রাষ্ট্র।
= আমরা পশ্চিম থেকে শত বছর পিছিয়ে আছি। পাশ্চাত্যকে ধরতে আমাদের বহু বছর লেগে যাবে।
= পশ্চিমা সভ্যতাই হলো আদর্শ সভ্যতা।
= আরব ও মুসলিম যুব সমাজ অনর্থক কাজেকর্মে সময় নষ্ট করছে। তাদের দিয়ে কিছু হবে না। আশা করাও ভুল।
= আমরা কোন নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম নই।
= মুসলিম উম্মাহ এখন বিক্ষিপ্ত-ছত্রভঙ্গ। তারা গন্তব্যহীন পথ চলছে।
.
তারা আমাদেরকে এসব সংবাদ গেলাচ্ছে, আমরাও পরম বিশ্বাসে গিলছি। বাস্তবতার খোঁজ আর করছি না।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×