somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা! পাখি উড়ে যা ... আর ফিরে আসিসনি

০৬ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ ই ডিসেম্বর ... কি যেন দিবস আজকে!!
অনেক স্মৃতি ভীড় করছে ...অবশ্য আমরা তো সে সময়ে নাদান মানুষ ছিলাম...
স্কুলে পড়তাম মাত্র ...
ইউনিভার্সিটির বাঘা নেতাও ছিলামনা ... রাজনৈতিক দলের ডাকসাইটে কেউওনা ...
কি আর ক্ষমতা ছিল?

কলোনীর গেটের কোণে দাঁড়াতাম ... পুলিশের গাড়ী দেখলে দুএকটা ইট ছুঁড়তাম হয়ত, অথবা অন্যদের ইট ছোঁড়া দেখতাম ... পুলিশের গাড়ী কাছাকাছি আসলে দিতাম ভোঁ দৌড় ... আমরা চিৎকার করতাম, স্লোগান দিতাম ... আমরা স্বপ্ন দেখতাম ... হায়রে স্বপ্ন ... এরবেশী কিছু করার সাধ্য আমাদের ছিলনা ...
তাও!!
আমাদের কাছে সেটাই ছিল এক যুদ্ধের মতো.... কারণ, আমাদের প্রজন্ম তো মুক্তিযুদ্ধ দেখেনি!
আমাদের কাছে সেটাই ছিল মুক্তিযুদ্ধের প্রোটোটাইপ ...
যেদিন আমরা জিতলাম, স্বৈরাচারের পতন হলো, গণতন্ত্র মুক্তি পেল (!!) ...
আমরা মাথায় লাল সবুজ বেঁধে কাঁধে কাঁধ রেখে দাঁড়ালাম ...
আমরা তারস্বরে চিৎকার করলাম ... "শহীদের রক্ত, বৃথা যেতে দেবনা" ...
আমরা মনে করলাম নূর হোসেনকে ...
সালাম জানালাম ড. মিলনকে ...
আমরা নাচলাম ... গাইলাম ... গদ্য করলাম... পদ্য করলাম

আরও কত হাবিজাবি ... আমাদের অনেক মজা হয়েছিলো নিশ্চয়ই!

আচ্ছা!
মিলনের কথা কি আমাদের মনে আছে?
নূর হোসেনের চামড়ায় আঁকা সাদা আঁকিবুকিগুলো কি আমরা মনে করতে পারি?
এখন নিজেকে প্রশ্ন করি?

আমাদের কি মনে আছে মিলনের সেই বাচ্চা মেয়েটির নাম ?...
যে প্রতিদিন বাবা যখন অফিসে যাবার জন্য বের হতো তখন বলত, 'বাবা কবে আসবে?' ...
তার মা শুধরে দিতেন, বলতেন, 'কবে না মা, বলো কখন আসবে?' ...
মেয়েটা হয়ত বলত, হয়ত বলতনা ... কি হবে এসব বিশ্লেষণ করে! ...
কি হবে? কি হয়? কিছু কি হয়?

আচ্ছা আমাদের কি সেই বাচ্চাটার মা'টার কথাই মনে আছে?
যে নিজের স্বামীর দেশপ্রেম নিয়ে গর্ব করত ... আমেরিকা যাবার এত সুযোগ থাকতেও তার স্বামী কি এক অজানা কারণে দেশটাকে আঁকড়ে ধরে ছিল!! ...
আচ্ছা, ড. মিলনের মায়ের নামই কি মনে আছে? ... যে নারী একাই গড়ে তুলেছিল এক সৈনিককে গণতন্ত্র এনে দেতে?

দরকার কি? ...

গণতন্ত্রেরই বা দরকার কি? ...
ক্ষমতা হলেই তো হয় ...
ক্ষমতাবানরাও তাই চায় ...
আমরাও তারা যাতে তাই পায় তারজন্য তাথৈতাথৈ নাচি ...
আমাদের নাচতে খুব ভাল লাগে ...
আমাদের নাচের তালে তালে স্মৃতির অপ্রয়োজনীয় অংশগুলো মুছে যায় ...

আচ্ছা!
সেই ছোট্ট শামা আজ কত বড় হয়েছে?
সে কি তার বাবার জন্য গর্ব করে হাঁটে, রিক্সায় চড়ে? ...
নাকি, সারাক্ষণ ভয়ে থাকে পাছে কেউ তার গর্ব দেখে ফেলে!!

মিলনের কবিতা কি এখনও দুচোখে অশ্রু আর গৌরব নিয়ে বারান্দায় বসে চা খায়? ... নাকি তাকে বদ্ধ ঘরে চা খেতে হয় যাতে তার গৌরবটুকু লোকের চোখে ধরা পড়ে না যায়!

মিলনের মা সেলিনা হোসেনকে কি রিক্সায় চড়ে বাসায় ফিরতে ফিরতে মিলনের কথা ভাবার সময় চোখের পানি লুকোতে হয়?

আহা!!
নূর হোসেন! দরিদ্র নূর হোসেন!!! ... তোমার কাছে ক্ষমা চাইবার যোগ্যতাও আমার নেই ... তোমার বাবার, মায়ের নামও আমার মনে নেই ...

আচ্ছা মনে করে দেখি নূর হোসেনের গায়ে কি লেখা ছিল ...!!!

"গণতন্ত্র নিপাত যাক"... উড়ে যাক... যাহ!

যা গণতন্ত্র, উড়ে যা পাখি হয়ে ... আর আসিসনি ফিরে ...

আমরা কিচেনের কফিনে নিপাতিত স্বৈরাচারের দেখভাল করব।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×