পুরুষ মানুষ নাকি জন্মথেকেই বোকা, এরা কি ভাবে তা সহজেই বোঝা যায়। মোট কথা পুরুষের (নাবালক হোক আর সাবালোক হোক) নাকি সমীকরণ খুব সোজা।যেমন,
আমাদের কলোনীতে নাইটস্কুল ছিল একটা, আনস্মার্ট ফকিন্নীর বাচ্চারা সেখানে সন্ধ্যাবেলা ছাইপাশ শিখতে যেত। একদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আছি, নাইটস্কুল ছুটি হয়েছে, শুনতে পাচ্ছি এক ছোকড়া (ফকিন্নীর পোলা) দৌড়ে আসছে আর বলছে,
'ঐ আম্মা, ভাত বাড়! খিদ লাগছেনা, ঐ আম্মা ...'
পোলার গলায় তেজ ভারী।
কতক্ষণ পর ওরা যেই সিড়িঘরে থাকত সেখানে এসে দেখে ওর মা নেই, তারপর শুরু হইল খিস্তিখেউড়, 'ঐ হারামজাদী, কোথায় গিয়া ...'
কতক্ষণ পর দেখি ওর মা দ্বিগুন বেগে পোলারে গালি দিতে দিতে আসতেছে, 'হারামজাদা, তর তেজ বাড়ছে, না! আইজকা তোরে ...'
মা কাছাকাছি আসলে পোলাও আরও জোরের সাথে বলতেছে, 'একটা কথাও কবিনা, হারামজাদি! আইজকা আমি অংকে ১০০ পাইছি।'
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


