আর হীরেগুলো মুক্তোদানার মতো ঝরে পড়ে
আমার বোধে,বিস্ময়ে ও আনন্দে।
কাচগুলো এলোমেলো এবড়ো থেবড়ো পথ মাড়িয়ে
হঠাৎ ডানাওয়ালা বোররাকের মতো ঝাপ দেয়
স্ট্যাটোস্ফিয়ারে।হীরেগুলো জ্বলে নক্ষত্রের মতো।
প্রত্যাশার উত্তুঙ্গ আগুন ছোঁয় যেন গ্লান্ডিফ্লোরা
লাফায় তুমুল বাতাসে।
কাচ থেকে কিংবা হীরে থেকে ঠিকরে আসা আলোয়
ভেসে যায় ক্যাটওয়ার্ক,কোরিওগ্রাফির ক্যারিকেচার
কত্থক কী ভারতনাট্যমের মুদ্রা-
বেলে হাঁসের মতো শুধু মুখ তুলে বসে থাকে
লালাভ লোভ ও রিরংসাগুলো।
আমরা চেয়ে থাকি উত্তরে,দক্ষিণে,পূবে ও পশ্চিমে
আমরা চেয়ে থাকি অগ্নিতে,ঈশানে ও নৈর্ঋতে
আমরা কাচ কাটি
কাচ কাটতে কাটতে হীরেগুলো পেয়ে যাই।
আকরিক হীরে
হীরেগুলো বেসামাল ঝরে পড়ছে এধারে-ওধারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

