somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিতে একখান ৫০০জিবি হার্ডডিস্ক পাইলাম :) :) :) ল্যাপটপ ব্যাবহারকারীদের অবশ্য পাঠ্য:)

২৭ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার পিসিতে ৫০০ জিবি একখান স্যামসাং হার্ডডিস্ক লাগানো আছে কিন্তু ফ্রি স্পেস আছে সব মিলাইয়া ৩০ জিবির মতো। জায়গার অভাবে নতুন কোন কিছু কালেকশন করতে পারিনা। এর চেয়ে বেশী লোড দিলে হার্ডডিস্কই করাপ্ট করতে পারে তাই চিন্তা করতেছিলাম নতুন একটা ৫০০জিবি বা ১টেরা কিনতে হবে দ্রুতই। কিন্তু হার্ডডিস্কের বাজারে যে আগুন লাগছে তাতো কোন অবস্থাতেই নিভতাছে না। চিন্তা করি দাম কমলেই কিন্না ফালামু, প্রতি মাসেই আশায় বুক বাঁধি কিন্তু দাম কমে না। এরই মধ্যে ৩/৪ মাস আগে অফিস থিকা প্রদত্ত নতুন আসুস কোর আই৩ ল্যাপটপ এর বায়োস ক্যামনে জানি পাসওয়ার্ড লক হইয়া গেল, কোন পাসওয়ার্ড, চেষ্টা চরিত্র, যাদু মন্ত্রেই আর খোলেনা। শেষে বাধ্য হইয়া গ্লোবালে পাঠাইলাম, তারা তিন দিন পর জানাইল ৩বার ভূল পাওয়ার দিলে হার্ড ডিস্ক পারমানেন্ট লক হইয়া যায়, বাংলাদেশে এইটা ঠিক হবেনা এবং লক হওয়া হার্ডডিস্কের কোন ওয়ারেন্টি দেয়া হয় না। এটা টাইওয়ানে আসুসের হেডকোয়াট্যারে পাঠানো ছাড়া গতি নাই। এটাই শেষ কথা না, তাদের সাপোর্ট ইন্জিনিয়ার আইসা ভেটকি দিয়া বত্রিশ দাঁত বাহির কইরা কইল হার্ডডিস্ক তাইওয়ান পাঠাইতে চাইলে ডিএইচএল চার্জ এবং আসুসকে আনলক চার্জ দিতে হবে যা সব মিলাইয়া ১২,০০০/ প্লাস এবং সময় কম-বেশী ১ মাস। শুইন্যাতো আমারতো মাথায় আকাশ ভাইঙ্গা পড়ল, তার চেয়ে বড় কিছু থাকলে সেইটাই হয়তো ভাইঙ্গা পড়তো, জিগাইলাম- আমার ডাটার কি হইব??? ভেটকি দিয়া কইল কোন গ্যারান্টি নাই ৫০/৫০ চান্স, না পাওয়াই চান্স বেশী তাই ৮,৫০০ টাকা দিয়া নতুন ৫০০জিবি কিনাই ভাল।
কি আর করা অফিসরে মনের দুঃখের কথা জানাইলাম। এর পরের এক সপ্তাহ গ্লোবালের লগে ই-মেইল চালাচালি, ফোনে টকা-টকি, কিন্তু কোন লাভ হইল না। গ্লোবালেরই জয় হইল, তারা তালগাছ আমার কইয়া টাইট হইয়া বইসা আছে, নট নড়ন-চড়ন। কাজেরও অসুবিধা হইতাছে তাই অফিস কৈল কি আর করবেন, নতুন হার্ডডিস্কই লাগান। পরে দাম-দর কইরা ৮,২০০ টাকা দিয়া নতুন হার্ডডিস্ক লাগাইলাম। যখন ডেলিভারী আনতে গেলাম তারাতো আমার পুরান হার্ডডিস্ক দিতে চায়না। তাদের নাকি দেয়ার নিয়ম নাই। আমি কইলাম আপনের নিয়মের গুষ্টি কিলাই, আপনেরাতো আমারে কোন ওয়ারেন্টি দেন নাই, আমার টেকা দিয়া আমি নতুন হার্ডডিস্ক লাগাইছি, পুরানটা আমারে বুঝাই দেন, আমার অফিসে পুরানটা জমা দিত হইব। তারপরে অনেক্ষণ দেন-দরবার করার পর ভিতর থিকা একটা ৫০০জিবি হার্ডডিস্ক আইনা হাতে ধরাইয়া দিয়া কইল এইটাই আপনের।
যাই হোক, নিজের আবার এক্টু যন্ত্রপাতি লইয়া গুতাগুতির অভ্যাস আছে, তাই চিন্তা করলাম পুরানটা একটু লাগাইয়া দেখি কি অবস্থা। লাগাইয়াতো আমি পুরা টাস্কি!!! হার্ডডিস্ক পুরাই ওকে:), কিন্তু কোন ডাটা নাই:( তারপরেও মনের সন্দেহ যায় না। আমি আবার পুরা পার্টিশন ভাইঙ্গা নতুন কইরা উইন্ডোজ সেটাপ দিলাম। কোনই সমস্যা নাই, দৌড়াইয়া চলতাছে:)
এখন পুরানটা নিয়াও অফিসেরও কোন মাথাব্যাথা নাই তাই আমিও একখানা হার্ডডিস্ক কেস যোগার কইরা ফ্রিতে পুরানটারে ৫০০জিবি পোর্টেবল ড্রাইভ বানাইয়া ফেলাইলাম। আমার হার্ডডিস্ক সমস্যার সমাধান হইয়া গেল।

সারমর্মঃ অতিরিক্ত নিরাপত্তার জন্য ল্যাপটপে বায়োস এবং হার্ডডিস্ক ২ ধরণের পাসওয়ার্ড দেয়ার অপশন থাকে। যদি পাসওয়ার্ড দিয়ে ভূলে যান এবং ৩বার ভূল পাসওয়ার্ড প্রবেশ করান তাহলে বায়োসের ক্ষেত্রে নতুন মাদারবোর্ড কিনতে হবে এবং হার্ডডিস্ক লক হলে নতুন হার্ডডিস্ক কিনতে হবে।
৩৪টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×