somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: অচেনা: 4র্থ পর্ব

২৫ শে জুলাই, ২০০৬ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাতাসে কেমন একটা হালকা শান্তিময় বিষন্নতা । যার ভেতর নিজেকে হারিয়ে ফেলা যায় অনায়াসে। ক্লান্ত লাগে না আর। কোন এক অদৃশ্য, অশ্রুত ছন্দময়ের ছন্দে পা ফেলি ধীরে ধীরে। রাস্তায় মাঝেমাঝেই কেউ কেউ বসে বসে হারমোনিকা, গিটার অথবা ব্যাগপাইপ বাজাচ্ছে, সামনে ধরে থাকা টুপি...। আরেকটা দিন, মেলবোর্নের প্রতিদিনকার মতই। তবুও অন্যরকম লাগে। হয়তো আজ নতুন কিছু আছে যা কাল ছিল না, অথবা আজ হয়তো কোন একটা কিছু নেই যা কাল পর্যন্তও ছিল। পাশেই কোথাও থেকে গান ভেসে আসছে...


Another day another dream but it's still you
like a vision of dream that seems to be true

আজকের এই বিষন্ন পরিবেশে সুরটা বেমানান। তবুও আশ্চর্যভাবে মিলে যাচ্ছে সবকিছুর সাথে। এই গানটা সায়ন আমাকে একবার টেলিফোনে শুনিয়েছিল। সায়ন! না থেকেও এত বেশী কাছে!

শেষের দিকে ও আর আমার সাথে কথা বলতে চাইতোনা। কোন না কোন ছুতায় ফোন রেখে দিত ঠিক। তখন আগের সায়নের সাথে ওকে মেলাতে পারতাম না। এক সময় আমরা কথা বলে সারারাত্রি পার করেছি। এক সময়ের সায়ন অধীর আগ্রহে অপেক্ষা করতো কখন আমি তার কাছে যাব। আজ ওর সব কথা ফুরিয়ে গেছে, আমাকে বলার মতন আর কিছু নেই। আর কষ্ট পাই না আমি, ধরে রাখার চেষ্টাও করি না । আমার সে শক্তি নেই।

ভাবতে বড় অবাক লাগে মাঝেমাঝে। কতটা পথ চলে এসেছি এভাবে হাঁটতে হাঁটতেই তো। চারদিকে গত জন্মের কোন সৌরভ মিশে আছে। অনেক ছোটবেলায় হালকা কুয়াশাঘেরা সকালে আব্বার হাত ধরে শিউলি কুড়াতে বের হতাম। নিজেকে যে কি প্রচন্ড সুখী আর নিরাপদ মনে হতো সে সময়। সেই প্রচন্ড শীতের মধ্যেও আব্বার হাতটা সবসময় গরম থাকতো। অন্যরকম একটা অনুভুতিতে মনটা ভরে যেত, তখন বুঝতাম না, এখন জানি, তার নাম পরিপূর্ণতা। তখন সুখের কাঙাল ছিলাম না। একটু আনন্দের জন্য ঘুরে বেড়াতাম না বিশ্বময়। তাই তারা আমাকে ঘিরে থাকতো। ছোট ছোট আনন্দের শূণ্যতাহীন মুহুর্ত। হাতের মুঠোয় ধরে রাখা সাদা কমলায় মেলানো অদ্ভুত রঙের শিউলি ফুল, শূণ্য হাতের পাতায়ও রেখে যায় মিষ্টি কোন সেীরভ। তাতে শূণ্যতাই আরো তীব্র হয়ে বাজে। আনন্দের সুরও আমার কানে ধরা দেয় বিষন্নতার আর্তি নিয়ে।

প্রকাশ: পরবাস
ছবি: সাহিদুর রহমান
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×