somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেবার ওদের সঙ্গে যেতে হলো বেড়াতে পশ্চিমে - মানুষ বেড়ায়! (পর্ব 1)

১১ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অবশ্য পশ্চিমে যাই নাই। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে সবচেয়ে পূবের শহরে গেছিলাম। আমার কোন ঘোড়া নাই শক্তি চট্টোপাধ্যায়ের মতোন। একটা বিড়াল আছে, তবে তার নাম প্লাতেরো না। অনেক নাম বদলের পরে এখন তার নাম মিষ্টার প্রেসিডেন্ট। প্রথমে ছিল বিলাই (ব্রেকফাস্ট অ্যাট টিফেনিজ এর স্টাইলে, ওইখানে মেয়েটার বিড়ালের নাম থাকে - ক্যাট)। তো যাই হোক বিলাই থেকে হলো বিল, তারপরে বিল কিনটন, তারপরে মিষ্টার প্রেসিডেন্ট। আমি অবশ্য ডাকার সময় এতোবড় নামে ডাকতে পারি না। মিয়াও বললেই কাজ হয়।

তো মিয়াও কে রেখে যেতে হলো আমাদের পাশের বাসার বুড়ির কাছে। আদিব আমাকে ভয় দেখালো যে এই দুইদিনে বিড়াল আমাকে ভুলে যাবে, এবং ফ্রানসিসের বাসায় থাকা শুরু করবে। ভয় সাথে নিয়েই রওনা হলাম। শুধু এই ভয় না, আরো অনেক ভয় আছে রাস্তায় রাস্তায়। যদি আমরা বিচে যাই, আর সেখানে যদি কুকুর থাকে তাইলে আমার কি হবে! অথবা ফয়সাল (আদিবের বন্ধু) যে আমারে বললো 10 কিলোমিটার হাাঁটাবে পাহাড়ের উপরে, এইটা যদি জোক না হয়ে সিরিয়াস হয় তাইলে কি হবে? যদি হোটেলের বাথরুম নোংরা হয়? যদি রাস্তায় বাথরুম আসে আর ভালো কোন জায়গা না থাকে? এসসেটরা এসসেটরা।

জায়গাটার নাম নিউ প্লিমিথ (New Plymouth)সেখানে একটা পাহাড় আছে, মাউন্ট তারানাকি (Mount Taranaki)। টম ক্রুজের সিনামা 'দ্যা লাস্ট সামুরাই' এর শুট্যিং নাকি এখানে হয়েছিল। জায়গাটার সাথে জাপানের মাউন্ট ফুজিয়ামার মিল আছে সবাই বলে। আমি তো আর জাপান দেখি নাই। যাওয়ার পথে ফরগটেন হাইওয়ে নামে একটা রাস্তা ধরে গেলাম। 151 কিলোমিটার ধরে রাস্তা শুধু গোল গোল ঘুরতেছেই। এক পাহাড় থেকে নামে আবার আরেকটায় উঠে, এইরকম। পেছনের সিটের অন্যাান্য মালপত্রের সাথে সাথে আমিও একবার এইদিকে গড়ালাম আরেকবার ওইদিকে। ঝাঁকি খেতে খেতে হাড্ডিটাড্ডি নরম হয়ে গেছে। আমি মহা রাগত হয়ে আদিবকে ধমকালাম ু 'তুমি ইচ্ছা করেই আমাকে ব্যাথা দেওয়ার জন্য জোরে জোরে চালাইতেছ!' ভাগ্যিস আমাকে ওই পাহাড়ের উপরে নামায়ে রেখে চলে যায় নাই। ওর আবার এই রকম রেকর্ড আছে।

আমি তেমন প্রকৃতি প্রেমিক বোধহয় না। যেমন বন্য পশুপাখির মধ্যে আমাকে ছেড়ে দিলে আমি ভয়েই মারা যাবো। পাখি অবশ্য ভালো লাগে। আমি হাফ ভেজিটেরিয়ান হওয়াতে এই ভালো লাগাটা অনেক নিষ্পাপ। আমার এক বন্ধু আছে, সে যে কোন পাখি দেখলেই বলে যে 'ওহ! এই পাখি তো আমি খাইছি! রোস্ট খুবই মজার।' যাই হোক, সবুজের মধ্যে সবুজ হতে বা উইপোকার সাথে উইপোকা হয়ে হাঁটতে ইচ্ছা না হলেও অনেক খোলা মেলা মাঠ, পাহাড়, সমুদ্র এইসব দেখতে আমার ভালো লাগে। বিশেষ করে গাড়ীতে যেতে যেতে জানালা দিয়ে বাইরে একটার পরে একটা দৃশ্য বদল দেখা এবং কিছুই না ভাবা, অনেক আরামের।

(বাকি টা পরে লিখবো)
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×