somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাই েভট রেডিও'র নতুন উপস্থাপনা!

২৩ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রেডিও টুডে ও রেডিও ফূর্তি ঢাকায় বাণিজ্যিকভাবে তাদের এফ এম সম্প্রচার চালু করেছে। ইতিমধ্যে অভিযোগ উঠেছে- এই দুই রেডিও চ্যানেলের আর জে (রেডিও জকি) দের বাংলা উচ্চারণে বিকৃতি বা ত্রুটি রয়েছে। এর আগে 1999 সালে রেডিও মেট্রোওয়েভ এই নতুন ধরনের উপস্থাপনার সূচনা করেছিল। তখন তা প্রশংসিত হলেও বর্তমান তরুণ-তরুণীদের এই উপস্থাপনার ক্ষেত্রে শ্রোতাদের অভিযোগ রয়েছে। আর জে'রা উপস্থাপনায় অতিরিক্ত স্মার্টনেস দেখাতে গিয়ে যথাযথ বাংলা উচ্চারণের দিকে নজর দিচ্ছে না।

এসব অভিযোগের প্রেক্ষিতে রেডিও টুডে'র নির্বাহী পরিচালক শাকিল মঞ্জুর বলেন- বাংলা উচ্চারণের ত্রুটি বা বিকৃতির সমর্থক নই আমরা কেউই। ভাষার বিকৃতি ঘটানোর স্পর্ধা আমাদের কারও নেই। তাই ভাষা বা তার উচ্চারণ নিয়ে রেডিও টুডে'র রেডিও জকি অমর্যাদাকর কোন কাজ করছে বলে আমরা মনে করি না। তবে যদি অভিযোগ উঠে- আমরা ইংরেজি শব্দের ব্যবহার বেশি করি কেন? জবাবে আমরা বলবো- আন্তর্জাতিকভাবে এফ এম রেডিও'র ক্ষেত্রে ইংরেজী শব্দের ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা সবখানেই প্রাধান্য পায়। তাই আমরাও ইংরেজিটা সর্বস্তরের শ্রোতার সামনে সহজভাবে উপস্থাপন করতে চাই। যাতে করে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষার উপস্থাপন প্রক্রিয়াটা সবার কাছে সহজ হয়ে আসে।

এদিকে রেডিও ফূর্তির নির্বাহী পরিচালক সৈয়দ কবির বলেন- এখনকার যুব সমাজ তাদের চলন, বলনে যে ধারাটা উপস্থাপন করে সেটাই রেডিও ফূর্তি গ্রহণ করেছে। টিভি থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনে সব ক্ষেত্রে উপস্থাপনায় একটা নতুন মাত্রা যোগ হয়েছে। এসবই সময়ের চাহিদা। সে হিসেবে সময় ভাষার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে বলা যায়। এ প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের মিল-অমিল কিছু তো থাকবেই। এ বিষয়ে কেউ খুশি হয় কেউ হয় না।

অনেক শ্রোতা মনে করেন- উপস্থাপনায় নতুনত্বের পাশাপাশি উচ্চারণ বিষয়ে আরজে'দের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

×