somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেইচিংয়ে হুই জাতির উসু চর্চা

১৮ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চীনের সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে হুই জাতি উসু চর্চা খুব পছন্দ করে । প্রাচীনকাল ধরে যেখানে হুই জাতি বাস করে , সেখানে উসু চর্চা খুব জনপ্রিয় । চীনের রাজধানী পেইচিংয়ে বহু উসু চর্চাকারী হুই জাতির লোকও আছেন ।

পেইচিং মহানগরীর দক্ষিণাংশের নিউজে হুই জাতি অধ্যুষিত আবাসিক এলাকায় মিনজু নামে একটি উসু সমিতি আছে । সমিতির বহু সদস্য এই আবাসিক এলাকার অধিবাসী । যখন অবসর সময় বা ছুটি , তখন তারা উসু সমিতিতে সমবেত হয়ে উসু চর্চা করেন ।

তাহলে হুই জাতির লোকেরা কেন উসু চর্চা পছন্দ করেন ? মিনজু উসু সমিতির একজন সদস্য চাং পিং বলেছেন , প্রাচীনকালে যুদ্ধের চাহিদা মেটানোর জন্য হুই জাতির লোকেরা অশ্বারোহণ করতেন , তীর নিক্ষেপ করতেন আর উসু চর্চা করতেন । তারা উসু চর্চাকে আত্মরক্ষা করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে মনে করতেন ।

প্রথমে হুই জাতির লোকদের উসু চর্চার উদ্দেশ্য নিজেকে রক্ষা করা ।

বাবার প্রভাবে চাং পিং ছোট বেলা থেকে উসু চর্চা শুরু করেন । শিখতে শিখতে তিনি মোটামুটি উসুর সাধারণ নৈপুণ্য আয়ত্ত করলেন । সতের আঠার বছর বয়সে তিনি অধ্যবসায়ের সংগে উসু চর্চা করতেন না । যখন তার বয়স বিশাধিক ছিল , তখন তিনি প্রকৃতভাবে উসু পছন্দ করতে শুরু করলেন । তখন থেকে তিনি একাগ্রচিত্তে উসু চর্চা শুরু করেন । পরে পেইচিংয়ে অনুষ্ঠিত বেশ কয়েকটি উসু প্রতিযোগিতায় তিনি সাফল্য লাভ করেছেন । ফলে তার উসু চর্চার আগ্রহ আরো বেড়েছে ।

চাং পিং একটি কোম্পানির ব্যবসা করেন । তিনি কাজে ব্যস্ত । কিন্তু তিনি উসু চর্চা ছাড়েন নি । অবসর সময় তিনি উসু চর্চা করে থাকেন ।

চাং পিংয়ের মতো নিউজের মিনজু উসু সমিতির উপপ্রধান ইয়াং হোং লিয়াংও উসুর প্রতি একই ধরনের অনুরাগী । তার পরিবার পরিজন হুই জাতির কুস্তি চর্চা করেন । সুতরাং তিনি ছোট বেলা থেকে উসু চর্চা পছন্দ করেন । যখন তার বয়স বিশাধিক হল , তখন তিনি আনুষ্ঠানিকভাবে উসু চর্চা শুরু করলেন । প্রথম দিকে একঘেঁয়ে আর পরিশ্রমী বলে তিনি উসু চর্চা পরিত্যাগ করতে চেয়েছিলেন । কিন্তু উসু চর্চার নিয়ম আর নৈপুণ্য ধীরে ধীরে আয়ত্ত করার পর তিনি সুস্বাস্থ্যের জন্য উসু চর্চার উপকারিতা বুঝতে পেরেছেন । তিনি চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে বলেছেন ,

উসু চর্চা সুস্বাস্থ্যের জন্য উপকারী । উ সু চর্চার মাধ্যমে তার শরীর সত্যি ভাল হয়েছে । এতে তার জীবনধারা বৈচিত্র্যময় হয়েছে আর তার প্রকৃতিও পরীক্ষায় পরিশীলিত হয়েছে । তিনি বহু মূল্যাবান শিক্ষা পেয়েছে ।

ইয়াং হোং লিয়ানসহ নিউজের উসু চর্চাকারীরা সাধারণতঃ পাই ইউয়ান থুং বেই নামে হুই জাতির ঐতিহ্যিক ও বিখ্যাত এক ধরণের বক্সিং চর্চা করেন । এই জাতের উসু প্রসংগে নিউজে মিনজু উসু সমিতির প্রতিষ্ঠাতা চাং কুই চেনের কথা উল্লেখ না করলে চলে না । চাং কুই চেন তো উপরে উল্লেখিত চাং পিংয়ের বাবা । তিনিও ইয়াং হোং লিয়ানের গুরু , একজন বিখ্যাত উসু চর্চাকারী । চাং কুই চেন পেইচিংয়ের নিউজেতে জন্ম গ্রহণ করেন । তিনি ১১ বছর বয়সে উসু চর্চা শুরু করেন । নিরলস চর্চার দরুণ তিনি উসু মহলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ।
চাং কুই চেনের যৌবনকালে পাইইউয়ানতুংবেই বক্সিং শেষ হয়ে যাচ্ছিল । তিনি অন্যান্য উসু চর্চাকারীদের সংগে মিলে ৩০ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে শেষ হয়ে যাওয়া এই বক্সিংয়ের সকল তত্ত্ব ও নৈপুণ্য পুরোপুরি আয়ত্তকরেছেন । পুঙ্খানুপুঙ্খ সংশোধনের ভিত্তিতে এই বক্সিংয়ের সকল কৌশল আর নৈপুণ্য আবার তুলে ধরা হয়েছে । তা ছাড়া চাং কুই চেন এই বক্সিংয়ের জন্য ব্যাখ্যা আর অভিজ্ঞতামূলক একটি গ্রন্থও রচনা করেছেন । এটা এই ধরনের বক্সিংয়ের সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।

এই বক্সিং সম্প্রসারণের জন্য চাং কুই চেন বহু অল্পবয়সীদের প্রশিক্ষণ দিতে আগ্রহী । চীনের হুই জাতির একটি নিয়ম অনুযায়ী , হুই জাতির উসু বাইরের লোকদের শেখানো নিষিদ্ধ । কিন্তু তিনি যেমন এই ধরনের বক্সিং সমগ্র দেশের বিভিন্ন জাতির লোকদের শিখিয়েছেন , তেমনি আরো বেশি বিদেশী শিশ্যকে প্রশিক্ষণ দেয়ার জন্য তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন । যদিও চাং কুই চেন গত বছর মারা গেছেন , কিন্তু চীনা জাতির উসু সম্প্রসারণের জন্য তিনি যে অবদান রেখেছেন , তা ব্যাপক জনসাধারণের সমাদর পেয়েছে । পেইচিং উসু অনুশীলন ফেডারেশনের অধীনস্থ তুংবেই বক্সিং সমিতির ভাইস চেয়ারম্যান চাং সিং পিংও চাং কুই চেনের শিশ্য । যদিও তিনি একজন হান জাতির লোক , কিন্তু তার গুরু নিঃস্বার্থভাবে এই বক্সিংয়ের সকল কৌশল আর নৈপুণ্য তাকে শিখিয়েছেন । চাং কুই চেন মৃত্যু বরণ করার পর চাং সিং পিং বরাবরই তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন । তিনি বলেছেন -
আমার শিক্ষাদাতা হিসেবে উসু ব্রত সম্প্রসারণের জন্য চাং কুই চেনের অবদান অসাধারণ । তার উদ্যোগে মিনজু উসু সমিতি প্রতিষ্ঠিত হওয়ায় সাংগঠনিক দিক থেকে উসু ব্রত একটি নিশ্চয়তা পেয়েছে । ভবিষ্যতে মিনজু উসু সমিতি অটুট থাকবে এবং পাইইউয়ানথুংবেই বক্সিংও উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা যাবে ।

এখন চাং কুই চেনের ছেলে আর শিশ্যরা তার উসু চর্চা বিষয়ক তত্ত্ব ও নৈপুণ্য সম্প্রসারিত করতে চেষ্টা করছেন । উসু সম্প্রসারণের জন্য তারা বহু শিশ্যকে শেখান । আজ নিউজে আবাসিক এলাকায় সর্বত্রই উসু চর্চাকারী দেখা যায় । তাদের মধ্যে বহু লোক নানা রকম উসু প্রতিযোগিতায়ও অংশ নেন ।

নিউজে আবাসিক এলাকার কার্যালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি মাদাম মেং ইং বলেছেন ,

তারা চীনের উসু সম্প্রসারণের জন্য যথাযোগ্য ভূমিকা পালন করেছেন । এর সংগে সংগে তারা নিউজের হুই জাতির লোকদের জন্য বিরাট অবদান রেখেছেন । তারা নিউজের মুসলমানদের উসু ও সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছেন আর তা আরো সম্প্রসারিত করেছেন ।

গত কয়েক বছরে পুরানো আবাসিক এলাকার পুনর্গঠনের জন্য নিউজের পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে । কিন্তু নিউজের উসু চর্চাকারীরা বংশপরম্পরায় মুসলমান হুই জাতির সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবেন ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×