ইস্ট অর ওয়েস্ট.... বাংলাদেশ ইজ দ্যা বেস্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
** একদা জনাব ব্রায়ান লারা দম্ভ করে বলেছিল-- বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে তিনি ক্রিকেট খেলা ছেড়ে দিবেন। লারা বোধহয় বুঝতে পেরেছিলেন- তার দেশ অচিরেই পুঁচকে টাইগারদের সামনে মাথা নত করবে। আর তাই ভয়ে আগেভাগেই ক্রিকেট খেলাটা ছেড়ে দিলেন।**
জোহান্সবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম আমাদের আরেকপ্রস্থ ইতিহাসের সাক্ষী হয়ে রইলো। গত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে তাদের বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছিল টাইগাররা। আর এবার প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্যারিবিয়ানদের স্বপ্নকে দু:স্বপ্নে পরিণত করেছে বেঙ্গল টাইগার রা।
টসে জিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তারই কিছুটা ব্যয়বহুল বোলিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজ ১৬৪ রান করতে সক্ষম হয়।
আশরাফুলের ব্যাট যেদিন হাসবে বাংলাদেশও সেদিন হাসবে- এই কথাটা আরেকবার প্রমাণিত হলো। মাত্র ২৭ বলে ৬১ রানের ইনিংসে চাপা পড়ে গেল টুয়েন্টি ২০ ক্রিকেটে জয়সুরিয়ার করা দ্রুততম ফিফটির রেকর্ডটি। এটি এখন আশরাফুলের দখলে।
দুই ওভার বাকি থাকতেই বাংলাদেশ জিতে গেল ৬ উইকেটে। ব্রায়ান লারা একটু আনন্দিত হতেই পারেন বৈকি!
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।