মানবাধিকার সংগঠনগুলো কার স্বার্থে কাজ করে?
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রসফায়ারে সন্ত্রাসী মারা আর বিনা চিকিৎসায় হতভাগাদের মারা, কোনটা মানবাধিকার সংস্থার কাছে প্রিয়?
চিকিৎসক নামধারী নরপশুরা এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করেছেএকুশে টিভি'র দুপুর ১টার খবর দেখছিলাম।
লালবাগের এক হতভাগা স্কুল ছাত্রী ১৬ ঘন্টা ধরে ঢাকা মেডিকেলে অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে মারা গেছে । শিশুটির মায়ের কান্না হয়তো ক্ষণিকের জন্য আমাদের হৃদয় ছুয়ে যায়, আমরা আহত হই। কিন্তু আমরা কিছু করতে পারি না।
চিকিৎসকদের অবহেলায় রোগী মারা যাওয়া ঘটনা আমাদের দেশে নতুন নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে বহু বিড়ম্বনায় পড়েছি হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে।
মানবসেবার লক্ষ্য নিয়ে ডাক্তার হওয়া অমানুষগুলো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে (যদিও সবাই নয়)। আমাদের সরকার কিংবা মানবাধিকার সংস্থাগুলো থেকে কখনো কোন তৎপরতা দেখায়নি।
হাজার হাজার মানুষের ক্ষতি করে যে সন্ত্রাসীরা তাদের যদি ক্রসফায়ারে মারা হয় তাহলে ব্যাপক জনসাধারণ তাকে স্বাগত জানায়। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো মায়াকান্না জুড়ে। অথচ আমাদের দেশে অহরহ ডাক্তারদের অবহেলায় রোগী মারা যাচ্ছে, কোনদিন শুনিনি কোন মানবাধিকার সংস্থা এইসব নিরীহ, অবহেলিত মানুষদের পক্ষে কথা বলছে।
তাহলে হিউম্যান রাইটস বা মানবাধিকার সংস্থাগুলো কাদের স্বার্থে কাজ করে? সন্ত্রাসীদের স্বার্থে নাকি নিরীহ জনসাধারণের স্বার্থে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন