শ্রীমতি হাসিনা,
আপনি যে খেলা শুরু করেছেন, তা শেষ করতে পারবেন তো?
১. আপনার হুকুমে সাহারার পুলিশ বিএনপির প্রায় ২০০ জন কেন্দ্রীয় নেতার নামে ২ টা বানোয়াট মামলা করলো সচিবালয়ে বোমা মারা এবং আপনার অফিসের সামনে বাস জ্বালানোর অপরাধে! অথচ ঘটনার সময় ওই নেতারা বিএনপি অফিসের মধ্যে পুলিশ দ্বারা ঘেরাও অবস্থায় ছিলো। যেদিন সচিবালয়ের দেওয়ালে পটকা ফোটে সেদিন আপনি ওখনে ছিলেন। স্বভাবতই সিকিউরিটি ছিল নিচ্ছিদ্র। ওইদিন সরকারী এজেন্সির লোক ছাড়া ঐ পটকা ফুটানোর শক্তি কারো ছিল না। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাহাঙ্গীর গেট জায়গাটুকু ‘হাই প্রোটেক্টেড এরিয়া।’ ওখানেও বাইরের কারো পক্ষে বাস জ্বালানো অসম্ভব। দু’টো যায়গাতেই সিসিটিভি ক্যামেরা আছে। ওখানে যে কোনো অঘটনের ভিডিওি ছবি থাকা নিশ্চিত। নিঃসন্দেহে এগুলো আপনার ডিজিএফআইর কাজ। অথচ আপনি মামলা দিয়েছেন গুনে গুণে ১৮ দলীয় জোটের যে সকল নেতারা মাঠে সক্রিয় তাদের সবার নামে।
এর মধ্যে বিএনপির ষ্টান্ডিং কমিটির মেম্বার, ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে এমপি, কেন্দ্রীয় কমিটির নেতা, অংগসংগঠনের সব। অর্থাৎ দুই মামলায় সব কাভার। আপনার ঢোলবাদক এডভোকেট কামরুল আগেই বলে দিয়েছে, “এক মামলায় বিএনপি শেষ!” তার মানে এটা পরিস্কার, ষড়যন্ত্রটা আপনার লেভেলেই হয়েছে। এরপরে এদের জামিন দিবেন না। হাইকোর্ট পাহারা বসিয়েছিলেন। নেতারা লুকিয়ে পালিয়ে হাইকোর্টে গেছেন। আপনার হুকুমে জামিন বন্ধ। দ্রুতবিচার আইনে মামলা করলেন, জেলে পাঠালেন, কাউকে আবার রিমান্ডে নিলেন। অথচ ইলিয়াসকে ফেরত দিলেন না! এই আপনার ধর্ম? ২. চট্টগ্রামে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় ১৮ দলীয় জোটের শতাধিক নেতার নামে মামলা করেছেন। ৫৩ গুরুত্বপূর্ন নেতার নামে চার্জশীট দাখিল করা হয়েছে। তার মানে চিটাগাঙ্গেও গণ মামলা! ৩. ঢাকা জজকোর্টের বিএনপি সমর্থক প্রথমসারির ২৯ জন আ্ইনজীবির নাম উল্লেখ করে আরো ৭০ জনের বেশি আইনজীবীকে অজ্ঞাত দেখিয়ে পুলিশ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় বানোয়াট মামলা দায়ের করে। এটা যে আপনার হুকুমেই হয়েছে, তা বলার অপেক্ষা করে না।
এ মামলার পরে জজ কোর্টে বিএনপিপন্থী আইনজীবিরা গরহাজির, মামলার শুনানিতেও আসছেন না। জামিন নেয়ার আগ পর্যন্ত সবাই আত্মগোপনে থাকবে। এখানেও আসামীর লিষ্টে নাম দেয় হয়েছে কেবল চেহারা দেখে দেখে। কারা খুব একটিভ, সব জেলে ঢোকাও। শ্রীমতি হাসিনা, তৃপ্তির ঢেকুর গিলছেন। ভালো কথা। গিলে যান। তবে দেখবেন বদহজম যেনো হয়ে না যায়। আপনি মাইনাস টুর ভয়ে আছেন। এবারে তা হবে না, হবে মাইনাস ওয়ান। পিলখানার ৫৮+২ সেনা কর্মকর্তা হত্যার বদলা হবে না? বিডিআর ধংস করার জের হবে না?সেনাবাহিনীর দু’শতাধিক অফিসারের চাকরিচ্যুতি ও জেল দেবার বদলা হবে না? শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও ডজনখানেক আত্মহত্যার বদলা হবে না?
সাগর রুনির লাশের বদলা হবে না? ইলিয়াস আলী-চৌধুরী আলমদের গুমের বদলা হবে না? খালেদা জিয়াকে বাড়ি থেকে টেনে বের করে দেয়ার জবাব নিবেন না?সাড়ে তিন বছরে ৯ হাজার বেওয়ারিশ লাশের জবাবদিহি করবেন না? বিশ্বনাথে ২০ হাজার লোকের নামে মামলা করার জবাব দিবেন না? ডঃ ইউনুসকে অপমান করার খেসারত দিবেন না? আমরাও কিন্তু আপনার বাপ-দাদার নাম জানি। কেমন করে মামলার পর মামলা দিতে হয়, তাও জানি। আপনার কোমড়ে দড়ি লাগিয়ে রিমান্ডে নিতে এই পুলিশেরা একটুও দ্বিধা করবে না তখন।
আপনার দলের একটিভ নেতাদের নাম আমাদের জানা আছে। আপনার দলের পেটুয়া আইনজীবি, দালাল বিচারক সবার নামই আছে। এরকম ৩/৪টা মামলায় সব ঢুকিয়ে দিয়ে জেলখানায় নেবার সময় যেনো সুশীলেরা চিৎকার না দিয়ে ওঠে। আর ২৮ অক্টোবরের পল্টন হত্যাকান্ডে এবং শেরাটনের সমানে ডবল ডেকারে আগুন দিয়ে ১১ যাত্রী পুড়িয়ে মারার অপরাধে যদি ”জুলফিকার আলী ভুট্টোর” মত আপনার ফাঁসি হয়, তবে উহ আহ করিয়েন যে যেনো।
জানেন তো, "আন্ধা কানুন" ।
-------------------------------------------------
**** যদিও এই লিখা আমার নয় কিন্তু গুম হবার ভয় থাকা সত্তেও না শেয়ার করে পারলাম না !! একটা কথা মানতেই হবে, রাজাকার/৭১ বাহানা দিয়ে বাংগালীকে নাকে দডি দিয়ে ঘুরাবার দিন শেষ !!
সূত্রঃ https://www.facebook.com/shoponer
-------------------------------------------------
আমেরিকা গিয়ে স্যান্ডউইচ-চিপস খেয়ে নোবেল বাগাতে না পারলে যা হয় !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।