somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন প্রকৌশলীকে বাঁচাতে এগিয়ে আসুন

২৫ শে জুন, ২০১২ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইঞ্জিনিয়ার ফেরদৌস মাসুম (২৯), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন ২০০৭ সালে । দুই ভাই, অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক বৃদ্ধ বাবা আর গৃহিণী মায়ের সংসারে বড় ছেলে মাসুম পাড়ি জমিয়েছিলেন সুদূর ওমান। গত ২২.০২.১২তারিখে দেশে ফিরেন, উদ্দেশ্য ছিল মা-বাবাকে কিছুদিন সময় দিয়ে আবার বিদেশ পাড়ি দেওয়া। কিন্তু দেশে ফিরে চোখের সমস্যার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে ব্রেইন টিউমার (Pituitary macroadenoma)। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাজধানীর গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালে গত ০১.০৪.১২ তারিখে করা হয় তার অপারেশন। প্রথম অপারেশন পরবর্তী জটিলতার কারনে ১১.০৪.১২ তারিখে করা হয় দ্বিতীয় অপারেশন। দ্বিতীয় অপারেশনের পর আরও বেশী অসুস্থ হয়ে পরেন মাসুম এবং ভর্তি হনএকই হাসপাতালে। গত ১৩.০৬.১২ তারিখ হতে তাকে হাসপাতালের ICU-11 এ চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ১৯.০৬.১২ তারিখে লাইফ সাপোর্ট (mechanical ventilator) –এ রাখা হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয়েছে ঢাকার Apollo Hospital এ; লাইফ সাপোর্ট (mechanical ventilator) দিয়ে বেঁচে থাকা মাসুমের বন্ধু-স্বজন-চিক িৎসকেরা অপেক্ষা করছেন আর একটু ভালো অবস্থার - আর একটি সফল অস্ত্রপচারের । এমতাবস্থায় মাসুমকে বাঁচিয়ে রাখতে প্রতিদিনের বর্তমান খরচ আনুমানিক প্রায় ৫০,০০০ টাকা (প্রায় ৬০০ ডলার) । তার পরিবার ইতিমধ্যেই সেই সামর্থ্য হারিয়েছে ।দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অন্তপ্রাণ বন্ধুরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে মাসুমকে আবার ওদের মাঝে ফিরিয়ে আনতে । কিন্তু কুলানো যাচ্ছেনা তাতেও ।
আপনার সাহায্য আজ ওর বড় বেশী প্রয়োজন । আপনার অনুদানের পরিমাণ যত সামান্যই হোক না কেন, সেটা নিয়ে সংকোচ করবেন না। সামান্য সামান্য করেই 'অসামান্য' হয়; যা আপনার সামর্থ্য সেটা নিয়েই দয়া করে শরীক হন ।
বাংলাদেশে/ সরাসরি সাহায্য পাঠানোর ঠিকানা -
Md. Shohidul Hasan & Shohel Ahammed
A/C: 14121090013441
Prime Bank Limited
Panthapath branch, Bangladesh
SWIFT CODE: PRBLBDDH
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×