লাল গোলাপ নয়, সিল্কি হৃদয় নয়।
আমি তোমায় একটি পেয়াজ দিব।
পেয়াজ!!!
হ্যাঁ, পেয়াজই।
পেয়াজ হল বাদামী কাগজে মোড়ানো একটি চাঁদ।
এটা প্রতিশ্রুতি দেয় আলোর,
ঠিক ভালবাসায় অতি সাবধানে কাপড় ছাড়ানোর মতই।
এর ঝাঁঝ প্রেমিকের মতই তোমাকে চোখের জলে
অন্ধ করে দেবে।
তোমার প্রতিচ্ছবিকে একটা কম্পমান
বিষাদময় ছবিতে রূপান্তরিত করবে।
আমি সত্যি বলছি।
সুন্দর কোন কার্ড অথবা কিসোগ্রাম নয়।
আমি তোমাকে পেয়াজটাই দিব।
এর প্রখর চুমু তোমার ঠোটে লেগে থাকবে,
আমাদের বিশ্বাস আর অধিকারের মতই,
ঠিক ততদিন, যতদিন আমরা জড়িয়ে রব।
নাও এটা।
তুমি চাইলেই পেয়াজের প্লাটিনাম লুপ
চুপসে গিয়ে বিয়ের আংটিতে রূপ নেবে।
মারাত্নক!
এর তীব্র গন্ধ লেগে থাকবে
তোমার হাতে,
তোমার ছুরিতে।
ভাবানুবাদ।
০১/২৭/২০১৬
মূলঃ ক্যারল এন ডাফি
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



