somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে খুঁটি ভেঙ্গে ৫০০ বিঘা জমি দখলে নিয়েছে ভারত

০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন কুমরা সীমান্তে ৫০০ বিঘা জমি দীর্ঘদিন ধরে ভারতের দখলে। এই জমি উদ্ধারের তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। কুমরা সীমান্তের খুঁটি ভেঙ্গে বাংলাদেশের ৫০০ বিঘা ভূমি দীর্ঘদিন ধরে নিজেদের দখলে রেখেছে ভারত। সীমানা পিলার উপড়ে ফেলে কৌশলে ৫০০ বিঘা জমি বিএসএফ দখল করে নেয়ার বিষয়টি সম্প্রতি যৌথ সীমানা জরিপের পর নিশ্চিত হওয়া গেছে বলে স্থানীয় সাংবাদিকরা জানান।
শ্রীমঙ্গলস্থ ১৪ রাইফেলস (বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা গত রোববার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, সীমানা জরিপে বিষয়টি বেরিয়ে আসার পর বিএসএফ তৎক্ষণিকভাবে কোনো প্রতিবাদ করেনি। কাগজপত্রের ভিত্তিতে এই জমির মালিক বাংলাদেশ। এই জমি বাংলাদেশের দখলে আনতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।
কুরমা সীমান্তে যৌথ জরিপের তথ্য ও কুরমা সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সূত্র থেকে বলা হয়- বাংলাদেশ-ভারত সীমানা ভাগের সময় মৌলবীবাজারের কমলগঞ্জের কুরমা সীমান্তের চম্পা রায় চা বাগানের পাশে একটি ছোট খালকে ঘিরে দু'দেশের সীমানা নির্ধারণ করে সেখানে খুঁটি স্থাপন করা হয়। সে খালের পাশে বাংলাদেশের অভ্যন্তরের ৫০০ বিঘা জমি মানচিত্র অনুযায়ী এখনো বাংলাদেশের। ১৯০৫ থেকে সীমান্ত খুঁটি এলাকার ৫০০ বিঘা ভূমি ব্যবহার করতো সেখানে বসবাস কারী চম্পা রায় চা বাগানের শ্রমিকরা। বৃষ্টির সময় পাহাড়ী ঢলের স্রোতে সীমানা হিসেবে নির্ধারিত হওয়া খালটির গতিপথ পাল্টে দু'টি ধারায় পানি প্রবাহিত হতে থাকে। এ সময় সুকৌশলে বিএসএফ খালের পুরাতন অংশে মাটি ভরাট করে পর্যায়ক্রমে সীমান্তে খুঁটি ভেঙ্গে ফেলে। শ্রীমঙ্গলস্থ ১৪ রাইফেল (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা আরো জানান, ১৯৪৫ সালে ম্যাপে নিশ্চিত হওয়া যায় বিএসএফের দখলকৃত ভূমি বাংলাদেশের। তিনি বলেন, বিষয়টি ভারতের বিএসএফকে অবহিত করে বাংলাদেশের ভূমি ফেরত দাবি করা হয়। এক পর্যায়ে এ ভূমির ওপর আপত্তি জানিয়ে যৌথ জরিপের আহবান।
গত বছর ভারতের রাজধানী দিল্লীতে মহাপরিচালক পর্যায়ে এক বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ১৪ ডিসেম্বর-২০১০ তারিখে লে. কর্নেল নূরুল হুদার উপস্থিতিতে শুরু হয় দু'দেশের সীমানা জরিপ। আর এ জরিপে বেড়িয়ে আসে কমলগঞ্জ উপজেলার চাম্পা চা বাগানের পাশে ভারতের চন্দন নগরের সাথে সম্পৃক্ত ৫০০ বিঘা জমি বাংলাদেশের। মৌলবীবাজারের জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, বাংলাদেশের এ জমিটি উদ্ধারের ব্যাপারে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি'র সেক্টর কমান্ডারদের উপস্থিতিতে বৈঠক হয়। সীমান্তে ৫০০ বিঘা জমি উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×