ঘটকদাদা ক্ষ্যাপচুরিয়াস........
২৭ শে মে, ২০০৬ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটকদাদা ক্ষ্যাপচুরিয়াস
দেবেই দেবে বিয়ে,
ব্লগ থেকে আনলো ধরে
বাচ্চা কতক মেয়ে।
"এজেন" পাওয়া যায়নি তবে
পরে নেওয়া যাবে,
ঘটকদাদা ক্ষ্যাপচুরিয়াস
দেবেই দেবে বিয়ে।
ছেলে-ছোকরা, বুড়ো-খোকা
ঘটকদাদার দোরে,
সকাল-বিকাল হাজিরা দেয়
পিছে পিছে ঘোরে।
ঘটকদাদা ক্ষ্যাপচুরিয়াস
দেবেই দেবে বিয়ে,
সঙ্গী সাথী তবলা বাজায়
হবেই হবে ইয়ে।
কালো পোশাক আসলো কারা
কালো চশমা পড়ে,
পুলিশ নাকি র্যাব? জানি না-
খোঁজে ঘটকদারে।
ঘটকদাদা ক্ষ্যাপচুরিয়াস
দেবেই দেবে বিয়ে,
কিন্তু দাদা পালায় কেন?
হাতটি মুখে দিয়ে!
পাত্ররা সব মিছিল করে
ঘটক দাদার খোজে,
কিন্তু দাদার খোজ পাওয়া দায়
চেষ্টা সবই মিছে।
দু'দিন পরে পাওয়া গেলো
ঘটকদারে শেষে,
শ্রীঘরেতে শিকল বাধা
শান্তি অবশেষে।
ঘটকদাদা ক্ষ্যাপচুরিয়াস
দেবেই দেবে বিয়ে।
শুনছি এখন জেলের মাঝেই
খুজছে ছেলে মেয়ে!
উৎসর্গঃ আড্ডাবাজের বিয়ে বিষয়ক পোস্ট।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.

শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়...
...বাকিটুকু পড়ুন
দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন