মুখ দিছ বলতে কথা, হাত দিছ লিখার।
বাতাস দিছ জান বাচাতে, পানিতে জীবন,
ধনী গরীব সবাই সমান, সব তোমার আপন।
তারপরে বন্দনা করি শমিত ও আস্ত'র,
সেরা ব্লগার হইলা তোমরা খুশীরই খবর।
ভালো ভালো লেখো তোমরা কোন সন্দো নাই,
আরো লিখবে, করবে কমেন্ট এ আবদার জানাই।
বন্দনা করি আরো শাওন ও শুভ'র
নতুন করে জানাও মোদের ভালো সব খবর
বন্দনা তো করতে চাহি ব্লগ মালিকের
শেষ পর্যন্তনড়লো টনক, এটা মানি ঢের।
আরও যতো ব্লগার আছে বন্দনা সবার,
সৃষ্টি উল্লাসে মেতে থাকো এ দাবি আমার।
বন্দনা করি সে পাঠকের, আসে আর যায়,
ব্যস্ত কাজে ক্ষনিক সময় এখানে কাটায়।
সবার শেষে বন্দনা আমার ঐ সবেরে ভাই,
কমেন্ট একটু করবে হেথা (জানি সময় নাই)।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৬ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



