বানররা ছিলো নাকি মানুষের পূর্ব পিতা।
নমঃ নমঃ পিতৃদেব লও লও লও সালাম,
তোমাদের সন্মানে এখানেতে আমি এলাম।
আশ্চর্য্য হইয়া দেখি ডারউইনের বুদ্ধি ধার,
মানুষের সাথে আছে কি আশ্চযর্্য মিল তোমার।
দুই হাত, দুই পা সবই আছে সমান সমান,
দুই চোখ, দুই কান দিয়াছে অকাট্য প্রমান।
এক নাকে এক নাক, এক মুখে মুখ একটা,
কি আশ্চর্য্য মিল তাহে বুিঝবে না কোন ব্যাটা!
পেটে পেটে মিল আছে, এক মাথায় মাথা এক,
রাম শাম যদু মধু তাড়াতাড়ি মিলায়ে দেখ!
পেয়েছিস মিলটা এবার মানুষ ও বাঁদরে?
এইবার বুঝিয়া দেখ ডারউইনের কি মেধা রে!
ঘটে ছিলো কত বুদ্ধি একটুও ফেলনা নয়,
ঠিকই প্রমান করিলো "ওরা মানুষের দাদা হয়"।
আর নহে কোন চিন্তা, দেখলে বানর ঝটপট,
সজোরে ঠুকবি সালাম - পটপট পটপট।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৬ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



