স্কুলে তখন ক্লাস 4/5 এ পড়ি। বাসায় প্রাইভেট টিউটর অংক করাচ্ছেন। আমাকে বললেন, ধরো একটা বাস পানিতে অর্ধেক ডুবে আছে...। আমি বললাম, ওমা এটা কিভাবে হলো? স্যার বললেন, কেন এতে সমস্যা কি? আমি বললাম, বাহ বাস কেন পানিতে যাবে, কোন এ্যাকসিডেন্ট ছাড়া? স্যার বললেন, কেন? হতে পারে না? আমি কিছুতেই মানবো না। আমি বললাম স্বাভাবিক অবস্থাতে এটা কোন মতেই সম্ভব না। এখন আপনি যদি বলেন এক্সিডেন্ট হয়েছে তাহলে অন্য কথা। স্যার যতই বোঝাতে চেষ্টা করেন, আমি মানি না (এখনও আমাকে অনেকে ঘাড় ত্যারা বলে )। হঠাৎ বইয়ে চোখ পড়লো। দেখলাম লেখা আছে বাঁশ, স্যার বলেছেন বাস (যাত্রীবাহী)। পুরো ব্যাপার বুঝতে পারলাম। সাথে সাথে স্যারের কথা মেনে নিলাম, বললাম হঁ্যা ঠিকই বলছেন, তারপর? স্যার এবার অবাক হলেন, হঠাৎ মেনে নিলাম কেন? আমার দিকে অবাক হয়ে চেয়ে রইলেন।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৬ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



