somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব
এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

ধন্যবাদ জানাই তাদের!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস সৃষ্টিকারী শান্তি পূর্ণ আন্দোলন এবারের মত শেষ হলো... সাথে সাথে দৃষ্টান্ত স্থাপন করলো অনেকগুলা।
তাই কথা কিছু থেকেই যায়...থেকে যায় কিছু ঘটনা... কিছু আক্ষেপ...কিছু রংহীন ব্যাথা...
যাই হোক, সেগুলো থাকবেই...সব সময়ই থাকে...



প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এইদেশের সাধারণ মানুষকে, যাদের সমর্থন ছাড়া হয়তো এই আন্দোলন কখনই সফলতার মুখ দেখতো না...!! এই রোদের মাঝে হেঁটে গন্তব্বে পৌঁছানো যে কতটা কষ্টের তা আমরা বুঝি... কি করবো বলেন... আমরাও মাঠে নামতে বাধ্য হয়েছিলাম।

তারপর ধন্যবাদ জানাতে চাই... সেই সব যানবাহন শ্রমিকদের। যারা নিজেরাই নিজের যানবাহন বন্ধ করে এবং সেই যানবাহন নিয়ে ব্যারিকেট তৈরি করে আমাদের অবরোধ কর্মসূচীকে আরও ত্বরান্বিত করেছেন। আর আমাদের সাথে সারাদিন স্লোগান দিয়েছেন, আর আমাদের সমর্থন যুগিয়েছেন।

ধন্যবাদ সেই সব ছাত্র-ছাত্রীদের যারা কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত করে দাঁত চেপে ধরে এই আন্দোলন সফল করতে মূল ভূমিকা পালন করেছে।
ধন্যবাদ তাদেরও যারা রাস্তায় না নেমে ক্লাস করেছেন,যারা লাব্রেরীতে প্রেম করেছেন,যারা অন্যন্য দিনের মতই শুধু নিজের কথা ভেবেছেন...

ধন্যবাদ,সেই তিন-চার জন পুলিশকে যারা বিনা উস্কানিতে গুলি চালিয়ে সেদিন আন্দোলন বেগবান করেছেন...!!!!!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ যারা আমাদের এই আন্দোলনে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন কারন আপনারা চাইলেই আমাদের বিরুদ্ধে একশনে যেতে পারতেন,কিন্তু সেটা আপনারা করেননি। প্রথম দিনের ঘটনা বাদে, আপনারা প্রতিটিদিনই আমাদের সহযোগিতা করেছেন।

ধানমন্ডীতে সেই বড় ভাইদেরও ধন্যবাদ,যারা নিরস্ত্র পোলাপানের উপর রাতের অন্ধকারে হামলা করেছিলেন...!!!!

ধন্যবাদ তাদেরও তিতুমীর কলেজের কিছু বিপ্লবী(!!) ভাইদের...যারা বাসে করে বনানী গিয়ে সফলতার সাথে পিটিয়েছেন আন্দোলন কারী কিছু ব্রয়লার মুরগীকে....!! যারা শান্তিপূর্ণ আন্দোলনরত নিরীহ ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের উপর সশস্ত্র হামলা চালিয়ে রক্ত জড়াতে বিবেক একটুও নড়েনি!!!

ধন্যবাদ তাদেরও যারা এই আন্দোলনের বিরোধীতা করেছেন...আপনারা না থাকলে আমাদের সমালোচনা করতো কে???? কেই বা পরোক্ষ ভাবে এটাকে প্রচার করতো??

কিছু হলু্দ‌ মিডিয়া যারা এই ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা করেছেন... কিন্তু এই যুগে এসে সেটা করতে পারেন নি...তাদেরও ধন্যবাদ...

সুরঞ্জিত বাবুকেও ধন্যবাদ...প্রাইভেট এর পোলাপান গুলারে আদর করে “কইতরের ছ্যাও” বলে...আসলে উনি আরেকটু ঘি ঢেলেছেন আগুনে...

ধন্যবাদ এন বি আর কেও ...যারা ভ্যাট আর ট্যাক্স এর পার্থক্য না বুঝলেও দেশের সব মন্ত্রীদের বাপের মতই মানেন...!!! বাপ যা বলে ইনাদের কাছে তাই ঠিক...!!! এরকম পিতৃ ভক্ত সন্তান জন্মাক ঘরে ঘরে...!!!

আমরা সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ব্রয়লার মুরগী। আজ দিন শেষে সেই ব্রয়লার মুরগীগুলোর এই আন্দোলনটাই সফল হয়েছে... আমরা বুঝিয়ে দিয়েছি এই ফার্মের মুরগীগুলোর সাথে সেইসব বিপ্লবী(!!) ভাইদের শান্তি প্রিয়তার পার্থক্য...!!!!

এরকম কঠোর এবং শান্তি প্রিয় একটি আন্দোলনের একজন গর্বিত সদস্য হিসেবে... ক্ষমা চাচ্ছি দেশ বাসীর কাছে...যাদের কষ্ট দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করেছি.,অবোরোধের মত কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি...!! We Are ‪#‎Sorry‬

সবশেষে আমরাও চাই... ‪#‎ভালো_থাকুক_বাংলাদেশ‬ , ভাল থাকুক বাংলাদেশের সকল মানুষ!!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×