somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব
এটাই আমার একমত্র আইডি। আমার আর কোন আইডি নেই। আমার নাম,ছবি দিয়ে ফ্যাক কয়েকটা আইডি খোলা হয়েছে। সো সাবধান থাকুন। পারলে ওদের বিরুদ্ধে অভিযোগ করুন। আমি করেছি,লাভ হয় নাই। ওদের যন্ত্রণায় কমেন্ট অপশনও বন্ধ রাখা হয়েছে ধন্যযোগ,সাথে থাকার জন্য।

নিজের পায়ে কুড়াল মারলেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা! ফলাফল অস্ট্রেলিয়া দলের নিরাপত্তাহীনতার ইস্যু!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা_১‬ : ২০০৫ সালের আগষ্ট মাসে বাংলাদেশের ৬৩ জেলায় বোমা হামলা চালায় জেএমবি । তার ৮ মাস পরেই অজি রা বাংলাদেশ সফরে এসে নিরাপদে টেষ্ট,ওয়ানডে খেলে গেছে ।

‪‎ঘটনা_২‬ : ২০১৪ সালে পেট্রোল বোমার আঘাতে কয়েকশত মানুষ দগ্ধ হয়ছে । সেই সময় বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রায় সব গুলো দেশ উপস্থিত ছিল । কোন সমস্যা হয় নাই।
দেশে দুই নেত্রী নাই, হরতাল নাই, অবরোধ নাই, ঈদ গেলো আন্দোলন নাই, গরুর হাট নাই, মালিবাগের জ্যাম নাই, শাহাবাগের মঞ্চ নাই, হেফাজতের মিছিল নাই,
তবুও, অষ্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাত দেখায় আসবে না এইডাই মাথায় ঢুকে না!

এর প্রধান কারন হলো আমাদের প্রধানমন্ত্রী এবং তার সরকারের কিছু মন্ত্রীর বেফাঁস বক্তব্য। মূল কারন বলার আগে একটা গল্পশুনুন।

এক লোকের বিয়ের কয়েক মাস পর হইছে যক্ষা। কিন্তু সে গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছে তার এইডস হইছে। তার বউ তাকে বলল কি ব্যাপার তোমার হইছে যক্ষা তুমি সবার কাছে এইডস হইছে বলো কেনো?
তখন সে বলল আমি ত মরেই যাবো কিন্তু মরার পর যেন তুমি বিয়া করতে না পারো সে ব্যাবস্থা করে যাচ্ছি।
কিছু দিন পর লোকটা চিকিৎসার মাধ্যমে সুস্থ হলো কিন্তু তার কিছুদিন পর তার বউ মারাগেল। এখন লোকটা নতুন বিয়ের প্রস্তুতি নিতে শুরু করল কিন্তু কেউই তার কাছে মেয়ে দিতে রাজি হচ্ছে না। কারন আগেই সে বলেছে তার এইডস হইছিলো। তাই ভয়ে কোন মেয়ে তাকে বিয়ে করছে না যদি তাদেরও এইডস হয়। বেচারা বউর জন্য খোড়া গর্তে নিজে পরছে।


গত কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন ইংল্যান্ডের নাগরিকরা বা ইংল্যান্ড থেকে নাকি বাংলাদেশের জঙ্গিদের সহায়াতা করছে। মানে হলো বাংলাদেশে জঙ্গি আছে! যা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত স্বীকার করলেন তাও আন্তর্জাতিক প্রভাবশালী একটি গণমাধ্যমে!! যে দেশের প্রধানমন্ত্রী নিজে শ্বীকার করেন তার দেশে জঙ্গি আছে সেখানে অস্ট্রেলিয়ানদের বলার কি আছে? আর সাথে সাম্প্রতিক কিছু ঘটনা তার প্রমান হিসাবে কাজে এসেছে। প্রধানমন্ত্রী জামায়াত ইসলামিকে চাপে রাখার জন্য এই বক্তব্য দিয়েছিলেন,কিন্তু এখন উল্ট সেই চাপ তার এবং তার সরকারের উপরেই আসছে। গুলশানে ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা এবং ব্রিটিশ হাইকমিশন কতৃক তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা সেই চাপে নতুন মাত্র যোগ করল।

সরকারের দুজন মন্ত্রী। হাসানুল হক ইনু এবং হাসান মাহমুদ। ইনারা মাইক পালেই জঙ্গি আর পেট্রোল বোমা ছাড়া কিছুই বুঝেন না। তাদের দুজনকে যদি কুরবানীর গরু নিয়া কিছু বলতে দেন সেখানেও তারা জঙ্গি আর পেট্রোল বোমা খুঁজে বের করবেন।


আমাদের দেশটা কিন্তু এখন আর বিচ্ছিন্ন কোন দ্বীপ না। সমগ্র বিশ্বকে ধরা হয় গ্লোবাল ভিলেজ হিসাবে। সেই ভিলেজের একটা অংশ আমাদের দেশ। আজ এখানে যা হচ্ছে মহুর্তের মাধ্যমে তা ছড়িয়ে পরছে সারা দেশে। এখন আমাদের নীতিনির্ধারকরা যদি অন্যকে বিপদে ফেলার জন্য মিডিয়ার সামনে এভাবে কথা বলেন তবে এর থেকে বড় কোন ঘটনা ঘটলেও অবাক হবার মত কিছু হবে না।

উপরের দুটি ঘটনার পরেও কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল। কারন তখন কেউই স্বীকার করে নাই বাংলাদেশে জঙ্গি আছে। কিন্তু এবার তেমন কিছুই হলো না কিন্তু আমাদের সরকার থেকে স্বীকার করা হচ্ছে দেশে জঙ্গি আছে তাও খোদ প্রধানমন্ত্রীর মুখে। আর প্রমান হিসাবে বিভিন্ন ঘটনা ত আছেই।

অস্ট্রেলিয়া ক্রিকেটদল এবার কিছুটা জামেলা করছে । ঠিক একই জামেলায় যদি বিদেশী বিনিয়োগ কারিরা না আসে?? আর বিদেশী বিনিয়োগ ব্যাতিত ডিজিটাল বাংলাদেশ আকাশ কুশুম কল্পনা মাত্র। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নয়,দেশের সম্মান,দেশের উন্নয়নের জন্য হলেও আমার দেশের রাজনৈতিক নেতাদের আরও বেশি ডিপ্লোম্যাটিক হওয়া দরকার। মিডিয়ার সামনে বেফাস মন্তব্য করা থেকেও বিরত থাকা দরকার।

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪
১২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×