
লজ্জাহীন স্বপ্ন
স্বপ্নগুলো রঙ্গিন থেকে হয়ে যায় ধুসর,
ধুসর থেকে ফিকে,
ফিকে থেকে একেবারে নিশ্চিহ্ন ।
মুছে যাওয়া স্বপ্নগুলো দরজায় কড়া নাড়ে বারবার,
ফিরে আসতে চাই ভীষন আবেগে ।
আমি দরজায় খিল এটে স্তব্ধ হয়ে বসে থাকি,
স্বপ্ন শব্দ করে বলে আমাকে আজল ভরে গ্রহন করো।
আমি নিরুপায় হয়ে মুঠো মুঠো স্বপ্ন তুলি।
ছড়াতে থাকি আকাশে আকাশে, বাতাসে বাতাসে।
লজ্জাহীন স্বপ্ন গুলো আবার মেঘের ভেলায় চড়ে রঙ্গিন হয়।
আবার ধুসর হয়
আবার ফিকে হয়
আবার মুছে যায় ।
লজ্জাহীন স্বপ্ন আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

