somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ম্যাড মাক্স
নিজেকে নিয়ে তেমন কিছু লেখার নেই।“ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়।”―Humayun Ahmed

ছবি + ভ্রমণ ব্লগ-২ঃ স্বর্গের ছোঁয়া (খাগড়াছড়ি + সাজেক ভ্রমন)

০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত মার্চ মাসের শেষের দিকে ঘুরে এলাম বাংলাদেশের অন্যতম নয়নাভিরাম অঞ্চল খাগড়াছড়ি + সাজেক থেকে। রাত ১০ টার দিকে ঢাকা থেকে খাগড়াছড়ি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমাদের বাস। বাস কুমিল্লা পৌঁছানোর আগে একটুও ঘুমাতে পারিনি। কুমিল্লা থেকে খাগড়াছড়ি এর উদ্দেশ্যে যাত্রা শুরু হবার পরে কিছু ঘণ্টা ঘুমিয়েছি, তারপর সাপের মত এমন আঁকাবাঁকা পথ যে বাস কখন সোজা পাহাড় থেকে নিচের খাদে গিয়ে পরে সেই ভয়ে আর ঘুমাতেই পারিনি! অবশেষে দীর্ঘ যাত্রা শেষ করে ভোরের আলো ফোঁটার আগেই ঘুম ঘুম চোখে আমরা গিয়ে হাজির হই খাগড়াছড়ির আলুটিলা গুহা এর সদর দরজায়। তখন শুরু হয়নি সেখানকার কার্যক্রম, তাই আমরা সেই ফাঁকে ম্যাজিক টুথ পাউডার দিয়ে মুখটা ফ্রেস করে আর দোলনায় দোল খেতে খেতে অপূর্ব প্রকৃতি এর সাথে সময় কাটাতে লাগলাম।







ঘন্টা দেড়েক অপেক্ষার পর শুরু হয় সেখানকার কার্যক্রম। স্থানীয়দের কাছে থেকে বাঁশ দিয়ে বানানো মশাল নিয়ে শুরু হয় অভিযান। অনেক ধাপ সিঁড়ী ভেঙ্গে নামার পরে দেখা পাই গুহার মুখের।





গুহার ভিতরে দেখা পাওয়া যাবে গাঁড় অন্ধকার, পানি, বাদুর, ব্যাঙ আর প্রচণ্ড গরম এর দেখা। ১০ মিনিট চলতেই শেষ দেখতে পেলাম গুহার। শেষের অংশটাই সবথেকে সুন্দর।



আলুটিলা গুহা পর্ব শেষ না হতেই ছুটলাম রিসাং ঝর্না দেখতে। আগে থেকে ভাড়া করা চাঁদের গাড়ি আমাদের কে পৌঁছে দিয়েছে ঝর্না এর কাছে। গাড়ি থেকে নেমে অনেক ঢালু পথ নেমে, অনেক সিঁড়ী ভেঙ্গে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঝর্না দেখে আমাদের আশাহত হতে হয়েছে।





নামতে যত না আমাদের কষ্ট হয়েছে সেই একি পথ উঠতে গিয়ে আমাদের অজ্ঞান হবার দশা! মাঝ পথে স্থানীয়দের ডাবের দোকান থেকে ডাব কিনে খাওয়াতে কিছুটা শান্তি। রিসাং ঝর্না পর্ব শেষ করে আমি বাঘের বাজারে গিয়ে সকালে নাস্তা শেষ করে পথের জন্য পর্যাপ্ত খাবার পানি আর খাবার কিনে চাঁদের গাড়িতে রওনা হলাম সাজেক এর উদ্দেশে।



চারিদিকের অপরূপ পাহাড়ি শোভা, রোলার কোস্টার টাইপ রাস্তা, বিশাল বিশাল পাহাড়, পাহাড়ি মানুষদের সরল জীবন, সবুজ আর সবুজ দেখতে দেখতে পৌঁছেছি সাজেকে। রেস্ট নিয়ে বিকালে নাম মনে করতে পারছি না এমন একটা পাহাড়ে ঘুরতে গিয়েছি। পাহাড়ের ওপর থেকে মনোমুগ্ধকর সব দৃশ্য চোখে পরেছে।





সন্ধ্যা নামতেই রিসোর্ট এর কাছেই একটা হেলিপ্যাড গেলাম। দেখলাম সবাই এখানে এসে জড়ো হয়ে আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে, ফানুস ওড়াচ্ছে। আহারে জীবন!





অনেক রাতে রিসোর্টে ফেরার পর ডিনার সেরেই সারা দিনের ক্লান্তিতে মরার মতো ঘুম। তবে বেশি ঘুমালে চলবে না, ভোরে অপেক্ষা করছে সাজেকের সবথেকে আকর্ষণীয় পার্ট। ভোরে পুরো সাজেক পেজা তুলোর মত মেঘে ঢেকে রাখে ঠিক যেন কাশ ফুলের বন! হাতের কাছে মেঘ! চাইলে হাত দিয়েও নাকি ধরা যায়!



ফেরার সময় বাঘাইছড়ি থেকে চাঁদের গাড়িতে লংগদু। লংগদু থেকে ট্রলার ভাড়া করে নদী পথে রাঙ্গামাটি। ইশ! এই নৌভ্রমণ কি যে অসাধারন ছিল!







সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:২২
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×