ছড়া-কবিতা / মফিজুল ইসলাম খান
০৫ ই মে, ২০১২ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিতাই দাসরেল সড়কের পর
খাদ্য গুদাম ঘর
বস্তা ভরা চাল গম
বাড়ছে বাজার হরদম
দামের তোড়ে নিতাই দাস
দিলো শেষে গলায় ফাঁস ।
নিতাই বাবু ফুলছে
ঘরে তালা ঝুলছে
সেই তালাটা টুটবো
চাল গম লুটবো ।
খুকুমনিখুকুমনি গিন্নি সেজে
পড়লো মায়ের শাড়ি
চুলার পাশে বসলো গিয়ে
বাবার সাথে আড়ি ।
একা একা রান্না করে
ধরবে না আর বায়না
চুলার আগুন ধরলো গায়ে
কেউতো ফিরে চায়না ।
সাঙ্গ হলো খুকুর খেলা
আসবে না আর ফিরে
চোখের জলে ভাসবে পিতা
মেঘনা নদীর তীরে ।
বিদ্যা গিজগিজ মাষ্টারবিদ্যা গিজগিজ মাষ্টার আমি
নামটি আমার বাকী
লেখাপড়া তুচ্ছরে ভাই
ছাত্রকে দেই ফাঁকি ।
ইয়া বড়ো গোঁপ আমার
ডিঙ্গি সাইজের ভূরি
ইচ্ছে মতো খেতে পারি
কেউ যদি দেয় মুড়ি ।
নাদুস নোদুস বল চেহারা
গোপাল ভাঁড়ের ভাই
চলতে পথে পিছলে পড়ি
কুল কিনারা নাই ।
নীল পুতুলের বিয়ে সাজনা তলা বাজনা বাজে
নীল পুতুলের বিয়ে
শ্বশুর বাড়ি যাবে পুতুল
ঘোমটা মাথায় দিয়ে ।
তাক ডুমাডুম তাক ডুমাডুম
ঝিলের জলে হাঁসের পালে
পাগড়ি মাথায় বর আসে
ঠুমরি নাচের তালে তালে ।
খবরবেতার কেন্দ্রে খবর পড়ে
তুলসি দিদির নানা
তিনটে ইঁদুর মুর্ছা গেলো
নেইকো পেটে দানা ।
একটা ব্যাঙের সর্দি জ্বর
বৈদ্য নাহি আসে
কেঁচো মামার দন্ত রোগে
সর্পযুগল কাশে ।
মশা মাছি যুদ্ধরত
পিঁপড়া ভায়া ঘুমে
বল্লা ভোমর যুদ্ধ বিমান
গোলা বারুদ রুমে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন