somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গালিব আফসারৗ
পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" বইমেলা '১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

ছোটগল্পঃ জীবনের জলযান

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেয়েটাকে আমার ভালোলাগে, খুব ভালোলাগে।

মেয়েটার ডান গালের উপর ছোট্ট একটা তিল আছে, বাম নাকের উপর ছোট্ট নাকফুল। মাঝেমাঝে কপালে ছোট্ট একটা কালোটিপ পড়ে, একহাতে ছোট্ট একটা ঘড়ি আরেকহাতে ছোট্ট ব্রেসলেট। ছিমছাম কটি কোমরের মেয়েটিকে আমি প্রায়ই দেখি, কলাভবনের বারান্দায় বান্ধবীদের সাথে গল্প করতে করতে ছোট্ট করে হাসি দিয়ে দূরে তাকিয়ে থাকে।

প্রায় দু'বছর হয়ে গেলো, মেয়েটিকে এভাবেই দেখে আসছি। এই দু'বছরে ওর সাথে তেমন কথা হয়নি, হয়ত দু'চারবার দেখা হলে জিজ্ঞেস করেছি, কেমন আছো?
ছোট্ট করে একটা হাসি দিয়ে ও উত্তর করেছে, এইতো ভাইয়া, ভালো। আপনি?

এরচেয়ে বেশি কথা বলা হয়নি কখনো।
এরচেয়ে বেশি কাছাকাছি হইনি কখনো।

কখনওই ওর ফেসবুকে একটা মেসেজ করার সাহস হয়নি, মাঝেমাঝে ওর ছবিতে লাভ রিয়েক্ট দিয়েই চুপ থেকেছি; ঝড় ওঠা মনের বিপরীতে।
কখনওই ওর চোখে চোখ রাখার সাহস হয়নি, মাঝেমাঝে রাত্তিরবেলা চাঁদের দিকে তাকিয়ে থেকে সান্তনা খুঁজেছি।
মেয়েটি ঐ চাঁদের মতো।

তারপর, এই একেলা দিনগুলো চলে যাচ্ছে, নিঃসঙ্গ রাতগুলো চলে যাচ্ছে।
গাছ থেকে পাতা ঝরে পরছে,
রাস্তায় ধুলো জমছে,
আকাশের মেঘ বৃষ্টি হয়ে ঝরার প্রস্তুতি নিচ্ছে।
আর আমি, দুটো বছর যাবত মেয়েটিকে খুব করে চেয়ে আসছি। কিন্তু সেই চাওয়া ওর কানে পৌঁছুতে দিই নি। ও কখনো কল্পনাই করতে পারবেনা কোনদিন, আমি ওকে কি পরিমাণ পছন্দ করি।
ওর ছোট্ট হাতদুখানায় আমার জীবনের সঞ্চয় তুলে দিতে পারি, পারি জীবন তুলে দিতে।
মেয়েটি কখনওই তা জানবেনা।

সেদিন বৃহস্পতিবার।
ক্লাস শেষ করে কাঁঠালতলায় বসে আছি, একা একা। কেন দেরি করছি জানিনা, বসে থাকতে ভালো লাগছিলো।
কিছুক্ষণ পরে, কলাভবনের ওদিক থেকে মেয়েটি আসছিলো, একা একা; আমাকে এভাবে একা বসে থাকতে দেখেই হোক কিংবা অন্য কোন কারণে, আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো ও। চুপচাপ কেটে গেলো কয়েক মুহূর্ত।

ওর কাঁধেচাপা ছোট ব্যাগ, হাতে ঘড়ি। গলায় লম্বা-চিকন একটা মালা ঝুলানো।
মাথায় ওড়না, কয়েকগাছি উড়ন্ত এলোচুল বারবার মেয়েটির বামচোখের উপর এসে পড়ছিলো।
আমি তাকিয়ে ছিলাম অপলক; কেনোনা আমি জানি, এই সৌন্দর্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে সৌন্দর্যহীন প্রেতাত্মা বৈ কিছুই নয়।

তারপর, আমি কিছুই বললাম না, মেয়েটিও কিছুই বললোনা।
তারপর
ওর সুন্দর চেহারায় পৃথিবীর সমস্ত রুপের পসরা সাজিয়ে একটা ছোট্ট হাসি দিয়ে মেয়েটি চলে গেলো।
আমি দেখলাম, এই হাসি দিয়ে ও আমাকে বন্দি করে ফেলেছে।

কোন একদিন হয়ত আবার এই হাসির জন্যই, এই কাঁঠালতলায় বসে মরে যাবো; কোনো একদিন। শুধু তার হাসির জন্য।

অথচ, মেয়েটি তা কখনওই জানবেনা, কোনোদিন জানবেনা।



সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×