somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যৎ প্রজন্ম যাচ্ছে কোন দিকে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন আগেই উত্তরায় এক স্কুল পড়ুয়া কিশোর সহপাঠিদের সাথে মারামারিতে খুন হলো। পরে জানা গেল এইসব স্কুল পড়ুয়া কিশোরদের রয়েছে অনেক গুলি দল। একেকটি দলের নেতৃত্ব দিচ্ছেন একেক জন বড় ভাই। এই বড় ভাইরা আবার স্থানীয় পাতি পুতি নেতা। এরা মাঝে মাঝেই নিজেদের প্রভাব বিস্তার করতে মারামারি করে। কিশোর বয়সের সময়টা থাকে এক রোমাঞ্চকর সময় যখন কিশোররা নিজেকে সবার দৃষ্টি আকর্শন করাতে চায় আর ভাবতে থাকে নিজেকে এক অসিম ক্ষমতাধর হয়ে উঠার কিংবা দেখে অনন্য হয়ে উঠার স্বপ্ন। আর এই সময়ই তার প্রয়োজন সঠিক শিক্ষা সঠিক জ্ঞান যা তাকে সঠিক পথে পরিচালিত করবে। কিন্তু দূর্ভাগ্য হলো ছোটকাল থেকে সে ঐ শিক্ষাটা কোথাও পায়না, না পায় বাসায় না পায় স্কুলে। আজকাল বাবা মারা ছেলেমেয়েদের সঠিক যত্ন বলতে যা বুজে তা হল সে ক্লাশে ফাস্টবয় হবে আর ভাল পাশ করে অনেক অনেক আয় রোজগার করবে। অথচ একটা ছেলে কিংবা মেয়ের মানুষ হয়ে উঠা মানে শুধু টাকা রোজগার নয় তার হওয়া উচিত বিবেকবান, নৈতিক, সহনশীল আর মানবিক মূল্যবোধ সম্পূর্ন মানুষ। কিন্তু হায় তাকে কে শেখাবে এইগুলি? আমার বাসার পাশেই আছে একটি স্কুল প্রতিদিন সকালে আমার কানে ভেসে সে তাদের জাতীয় সঙ্গীত গাওয়া। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি--, এর পর - আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব--- হে আল্লাহ, আমাকে শক্তি দিন। আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি। এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। এর পরে--আমরা হলাম ভাই বোন পড়া লেখার দেবো মন, দেখা হলে সালাম দেবো, গুরু জনকে সন্মান করবো, ছোটদের স্নেহ-- ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় আশ্চার্যের বিষয় এই ছেলে মেয়েরাই স্কুল থেকে বের হলে ঐ সব শপথ বাক্যের পথে হাটে না। বড়দেরকে সালাম দেওয়া এটাতো এখন দেখাই যায়না, দেশকে ভালবাসা, মানুষের সেবা করা এই গুলি শুধু ঐ শপথ বাক্যের মাঝেই সিমাবদ্ধ। তাহলে সমাধান কি হ্যা সমাধান তো অবশ্যই আছে। সমাধান হচ্ছে নৈতিক ও ধর্মীয় শিক্ষা। হ্যা এটাই সমাধান আমি যদি একটি মুসলিম ছেলেকে বুজাতে পারি। হাদিসে আছে 'যে বড়কে সন্মান করেনা আর ছোটকে স্নেহ করেনা সে আমার উম্মত নয়' আর এই কথাটা ঐ ছেলের মনে যতদিন থাকবে তত দিন সে বড়কে সন্মান করবে ছোটকে স্নেহ করবে। এই ভাবে প্রতিটি ভাল কাজের যদি তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় আমি মনে করি এটাই যথেষ্ট। কেউ কেউ হয়ত বলবেন অন্যান্য ধর্মের ছেলে মেয়েদের কি বলা হবে আমি বলবো তাদেরও ধর্মীয় গ্রন্থ থেকে ভাল উপদেশ গুলি শোনানো উচিত এতে আশা করি খুব ভাল ফল পাওয়া যাবে। আর এতেই আশা করা যায় ভবিষ্যৎ প্রজন্ম নৈতিক মানুষ হয়ে উঠবে, কিশোররা আর পা বাড়াবেনা ঐ সব খারাপ পথে।

পরিশেষে বনান ভুল হলে ক্ষমা প্রার্থী।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×