somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা কত দিন দেখিনা তোমায়!!!!!

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বরের ৯ তারিখ ২০১২,শৈত্যপ্রবাহের কারনে হাড়কাপা শীত,কুয়াশা আর অন্ধকার মিলে ভয়ংকর হয়ে ওঠা সন্ধ্যারাতে বাবা বাড়ির পাশের ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে আহত হল। পাশের দোকানের লোকজন বাবাকে উঠিয়ে বাড়িতে নিয়ে গেল। খবর পেয়ে আমি ছুটে গেলাম বাড়িতে।গিয়ে দেখি বাবার নাক, মুখ এবং কান থেকে অবিরত রক্ত ঝরছে আর অসহ্য যন্ত্রণায় বাবা চিৎকার দিচ্ছে।বাবার এই অবস্থা দেখে আমি একেবারে হতবাক কারন তার শরীর থেকে এত রক্ত ঝরা আমি আর কখনও দেখিনি ।শীতের তীব্রতা আর অন্ধকার উপেক্ষা করে বাবাকে নিয়ে ছুটে চললাম হাসপাতালের দিকে ।বাবাকে জরুরী বিভাগের সেবা শেষে কেবিনে নিয়ে আসলো ।মাথায় ব্যান্ডেজ, ডানহাতে স্যালাইনের ক্যানুলা আর ছোপ ছোপ রক্তে ভেজা জামা কাপড় দেখে নিজেকে আর নিয়ন্ত্রনে রাখতে পারলামনা, দুচোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে-আর এই প্রথম বারের মত বাবাকে প্রচণ্ডভাবে অনুভব করলাম!!!:((:((একে একে মনে পড়তে লাগলো- ছোট বেলায় বাবার হাত ধরে ছুটে বেড়ানো কিংবা আমার বালিশের পাশে বাবার এনে রাখা সিঙ্গারা বা দানাদারের গুরুত্ব অথবা আমাকে নিয়ে তার উচ্চাশা সবকিছুই, সবকিছুই মনে পড়তে লাগলো । কিন্তু ঐ শীতের রাতে আমি ছাড়া বাবার অন্য পাঁচ ছেলের কেউই বাবার সাথে হাসপাতালে গেলনা।উল্লেখ্য-
আমার বাবার দুইটা পক্ষ(দুইটা স্ত্রী),আমার মা ছোট। আমরা দুই ভাই আর এক বোন অন্যদিকে ওরা পাঁচ ভাই আর এক বোন।সংখ্যাগরিষ্ঠতা নাকি প্রকৃতির নিয়ম জানিনা তবে,ছোট বেলা থেকেই দেখে আসছি আমার সৎভাইয়েরা আমাদের সাথে খুবই জঘন্য ব্যবহার করে আসছে(যদিও একজন একটু ব্যতিক্রম)।বাবার জমিজমা যা ছিল আমাদেরকে তার কিছুই দেয়া হয়নি। তবুও আক্ষেপ ছিলনা কিন্তু বাবা যখন হাসপাতালে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখনও তারা বাবাকে না দেখতে গিয়ে কেমন করে পারে!!বাবার অচল দেহ ছাড়া আমরা তো কিছুই পাইনি তবে আজ কেন তারা সবকিছু পেয়েও সেই জন্মদাতাকে হাসপাতালে রেখে বাড়িতে আরামে দিনাতিপাত করে? যাহোক, এগুলো আর না বললেও হবে।বাবাকে হাসপাতালে ভর্তি করার তিনদিন পরও আমরা কেউই নিশ্চিত ছিলাম না যে, বাবা আমাদের মাঝে আবার ফিরে আসবে, আবার নিজের পায়ে উঠে দাঁড়াবে!। আমাদের প্রতিটি দিন কেটেছে অনিশ্চয়তায়, এই বুঝি বাবা আমাদের ছেড়ে চলে গেল!!!!:((:((ছয়দিন হাসপাতালে থাকার পর ডাক্তারের সবুজ সংকেত পাওয়ার পর বাবাকে আমরা বাড়িতে নিয়ে আসলাম।
বাড়ি থেকে বেশকয়েক দিন হল আমি ঢাকাতে চলে এসেছি।বাবাকে রেখে আসতে খুব খারাপ লাগছিল কিন্তু কি আর করা!, নিজের ক্লাস পড়াশুনার তাগিদে আসতে হল।মায়ের মুখে শুনেছি, বাবা এখন একা একা হাঁটতে পারে, সবকিছু খেতে পারে, অনেকটাই সুস্থ।প্রায়ই বাবাকে স্বপ্নে দেখি আর ঘুম ভেঙ্গে গেলে গুমরে গুমরে কাঁদি! বাবা, তুমি কেমন আছো? কতদিন হল তোমাকে দেখিনা!!!!!!! :((:((:((

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×