মা,আমাকে ক্ষমা করে দিও!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত এক সপ্তাহ মনটা খুবই খারাপ।গত মাসে বাড়ি থেকে আসার সময় খুব বেশি টাকা আনতে পারিনি।আসলে,আনতে পারিনি বললে ভুল হবে কারন ডিসেম্বরে বাবা দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুপ্রায়। তিনিই ছিলেন দুই ভাই আর এক বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম।আজ সন্ধ্যাতে মায়ের সাথে ফোনে কথা বললাম।কথা বলার সময় মা খুব কান্না করেছে,আমিও খুব কেঁদেছি। মা কেঁদেছে আমাকে টাকা পাঠাতে পারিনি বলে,আর আমি কেঁদেছি মায়ের কান্না শুনে।গত তিনদিন আমার কাছে কোন টাকা নেই।সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার খাচ্ছি বাকি করে। টাকার অভাবে বিকালের নাস্তাটা বন্ধ করে দিছি।আর এদিকে মিডটার্ম পরিক্ষা চলছে, সামনের মাসে ভর্তি হতে হবে,চিন্তায় চিন্তায় পরিক্ষাও খুব বেশি ভালো হচ্ছেনা।এতদিন ফ্রিল্যাঞ্ছিং রিপোর্টিং আর বাড়ি থেকে কিছু টাকা নিয়ে মোটামুটি টেনেটুনে চলছিল কিন্তু এখন রিপোর্টিংএর কাজটা নেই আর বাড়ি থেকেও টাকা দেবার পরিস্থিতিও নেই।ভাবছি কিছু একটা করতে হবে, কিন্তু কি করব একমাস ধরে টিউশনির জন্য চেষ্টা করেছি কিন্তু মন মত পাইনি।পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে।পড়াশোনার বাইরে সময় দেয়াও খুব অসম্ভব।এখন কি করব বুঝতে পারছিনা! মাকে আজ বললাম- “মা, আমি না হয় পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে চলে আসি, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়।আমি না হয় ছোট খাটো কিছু একটা করে তোমাকে আর বাবাকে খাওয়াব। তোমাদের ভরণপোষণ দিতে আমার এতো বেশি লেখাপড়া করার দরকার নেই”।এ কথা বলতেই শুনি ফোনের ঐ পাশ থেকে মা অঝরে কাঁদছেন আর এ পাশ থেকে আমিও।আমাকে নিয়ে বাবা মায়ের অনেক স্বপ্ন।কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিভাবে আমি বাবা মায়ের স্বপ্ন পূরণ করব?জীবন যুদ্ধে আমি মনে হয় হেরে যেতে চলেছি!আমাকে ক্ষমা করে দিও মা,আমাকে ক্ষমা করে দিও!!
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।