দেশজুরে চলছে আন্দোলন, ফাঁসির আন্দোলন আর ফাঁসি মুক্তির আন্দোলন। আমারা সাধারন জনগণ পরছি ক্রসফায়ারে। রাস্তায় বের হলে ঘরে ফেরার নিশ্চয়তা নিয়ে শঙ্কা ক্রমেই বেড়ে যাচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনীগুলো হায়েনা হয়ে উঠেছে, ১৪ বছরের নিরীহ স্কুলছাত্রকে হত্যা করে শিবিরকর্মী হিসেবে চালিয়ে দিচ্ছে, জামাত-শিবির আগ্রহের সাথে লাশগুলো তাদের দলীয় কর্মীর লাশ হিসেবে গ্রহণ করছে, কিন্তু বুক খালি হচ্ছে নিরীহ পিতামাতার, এই হত্যাকাণ্ডের জন্য কোন মামলা হবে না, কোন বিচার হবে না।
শুধু সন্তানের লাশ বুকে নিয়ে পিতামাতা বিদ্যুৎ গতিতে অভিসম্পাত ছুঁড়বে,
আভিসম্পাত ছুঁড়বে জামাত-শিবিরের উদ্দেশে
আভিসম্পাত ছুঁড়বে আওয়ামী লীগের উদ্দেশে
আভিসম্পাত ছুঁড়বে পুলিশের উদ্দেশে
এই পিতামাতার অভিসম্পাত মহান সৃষ্টিকর্তার দরবারে পৌছবে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

