somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগ্রহ করে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিন.....

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় একটা হিন্দি গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল! গানটির শিরোনাম, 'প্যায়ার কিয়া তো নিভানা...' আমি তো বেশ ছোট ছিলাম তাই গানটার আংশিক অর্থ বুঝতে পারতাম, পুরোটা নয়| মামার বাসায় ক্যাসেট প্লেয়ারে কিংবা চিড়া-মুড়ি বিক্রি করতে এমন হকারদের মাইকে অথবা হিন্দু প্রতিবেশীদের বিয়ে বা পূজায় বাজতো এই গানটি!
আমি যেহেতু আংশিক অর্থ বুঝতে পারতাম গানটির অর্থ তেমনি পুরোপুরিই মনে করতে পারছিনা এটা কোন মুভির গান এবং কে কে গেয়েছিলো! অবশ্য 'জয় মামা'র ঘুগলে(!) সার্চ করলে আমি সব তথ্যই পেয়ে যাবো! দুঃখিত পাঠক সমাজ .... আমি একটু আলসে তো, তাই উপাত্তসমুহ দিতে পারছিনা|
যাইহোক, 'প্যায়ার কিয়া তো' মানে 'প্রেম করছো তাহলে...' কিন্তু "নিভানা" মানে তো "নিভানো"| তাহলে পুরো মানে দাড়াচ্ছে, 'প্রেম করছো, তাহলে নিভাও!' কিন্তু এটা কোনো অর্থ হলো! এখানে নিভানোর কি আছে প্রেম/ভালোবাসায়? মাথায় সবসময় ঘোরাফেরা করতে থাকতো এই প্রশ্ন.... মাথা চুলকিয়ে ঘাঁ বানিয়ে ফেলছিলাম কিন্তু এই "নিভানা" শব্দের কূল-কিনারা খুঁজে পায়নি তখনো!
অনেক বছর পর আপনা-আপনি বুঝতে পারলাম এই "নিভানা" শব্দের অর্থ পালন করা অর্থাৎ এই প্রেমকে দায়িত্বের সাথে ধরে রাখা এসব আর কি!!!
মূল প্রসঙ্গে আসি, সম্প্রতি আমাদের সরকার সামাজিক যোগাযোগের প্রায় সব মাধ্যমগুলোকে বন্ধ করে দিয়েছে! বিভিন্ন যুক্তি দেখিয়ে এমনটা করেছে তারা! বেশ ভালো সিদ্ধান্ত নাকি এটা এবং এর ফলাফল'ও নাকি বেশ ফলপ্রসূ! এবং তারানা হালিম এটাও বলেছেন, এসব সাইট বন্ধ করাতে কেউ কোনো প্রকার অভিযোগ করেননি, সবাই এটাকে সমর্থন করেছে!
দুঃখিত, আমি সমর্থন করছিনা এমন মানবাধিকার লংগন করার মত কাজকে| বাক-স্বাধীনতা কেড়ে নেয়ার মত জঘন্য অপরাধকে|
রাজনীতির মত নোংরা নীতি নিয়ে কখনোই কৌতুহল ছিলনা আমার, সেটা যে দেশেরই হোক! এতএব এসব কূটনীতির সাথে সামাজিক যোগাযোগ মিশাতে গিয়ে নিভানা কে নিভানো মনে করার কোনো কারণ নেই!
অবৈধ সরকার'ই বলবো এই সরকারকে! ক্ষমতার লালসায় পড়ে আছে এরা ঠিক আছে কিন্তু ব্যাক্তিগত কাজকর্মে হস্তক্ষেপ হাস্যকর আর বোকামি ছাড়া কিছুই নয়! তারানা একটা গ্রহণযোগ্য যুক্তি দেখাক, অন্যকেও, VPN দিয়ে এসব সাইট ব্যবহার করলেও আমি ফেসবুক, হোয়াইটস এপ ব্যবহার বন্ধ করে দিবো....
আমি আবারো বলছি, একটা গ্রহণযোগ্য কারণ বলুন!
নিভানা মানে নিভানো নয়...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×