somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি শ্যাষ, এখন কি করবো..??:((:((

২৫ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আমার ইয়াহু একাউন্ট হ্যাক হয়েছে। বিগত কয়েক দিন ধরে একটা মেইল পাচ্ছিলাম এরকম, ইয়াহু যেসব একাউন্ট অব্যবহৃত আছে সেগুলো মুছে ফেলবে। তোমার একাউন্ট যে অব্যবহৃত নয় সেটা প্রমানের জন্য নিচের ফর্মটি পূরণ করে পাঠাও। ফর্মে ইয়াহু আইডি এবং পাসওয়ার্ডের তথ্য চাওয়া হয়েছিল। আমি প্রথম দুই তিনবার এই মেইল পেয়ে গা করিনি। সব শেষ যে মেইল পেলাম সেটা এরকম, তুমি যদি এই ফর্মটি ২৪ ঘন্টার মধ্যে পূরণ না কর তাহলে তোমার ইয়াহু একাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ভাবলাম, খাইছে ইয়াহু এতবার রিমাইন্ডার দিচ্ছে, দি ফর্মটি পূরণ করে। ফর্মটি পূরণ করি গত সপ্তাহে। একবার মনে হয়েছিল আমার অন্য একাউন্টে তো এরকম মেইল আসেনি। আমি কি পাসওয়ার্ড দিয়ে ভুল করলাম! আবার ভাবলাম ওটি তো অনেক পুরোনো একাউন্ট। সব গুলোতে মেইল না ও আসতে পারে। প্রায় ১ সপ্তাহ পর আজ সকালে ফোনের পর ফোন আসতে লাগল। আমি তখনও মেইল চেক করিনি। আমার এড্রেসবুকে যত আইডি সেভ করা ছিল সব গুলোতে মেইল পাঠানো হয়েছে এরকম, আমি লন্ডনে একটা মিশনে গিয়ে আমার হোটেলে যাওয়ার পথে আমার ব্যাগ চুরি হয়ে গেছে। আমার ব্যাগে টাকা এবং পাসপোর্ট ছিল। এখন আমি খুব বিপদে আছি। আপনিই একমাত্র আমাকে এমতবস্থায় সাহায্য করতে পারেন। আমাকে ১০০০ পাউন্ড পাঠান। আমি দেশে ফিরে আপনার টাকা পরিশোধ করে দিব, এরকম অনেক কিছূ। আমি মেইলে ঢোকার চেষ্টা করলাম দেখি পাসওয়ার্ড কাজ করে না। বুঝলাম খেল খতম। আমার ওই আইডি ও পাসওয়ার্ড দিয়েই ফেসবুক ও ফ্লিকার সহ অনেক ফোরামের একাউন্ট ছিল। এখন সেগুলোতেও ঢুকতে পারছিনা। কেউ কেউ আবার উল্টো রিপ্লাই দিয়েছে, টাকা পাঠাবো কিভাবে, কোথায়? কিছুক্ষণ পর তারা আবার একটা ফিরতি মেসেজ পেয়েছে আমার নাম এবং নুতন একটা এড্রেস দিয়ে।

এই ঘটনার পর ইয়াহুতে অন্য একাউন্ট দিয়ে রিপোর্ট করলাম। ইয়াহুতে গিয়ে জনতে পারলাম ইয়াহু কখনো এরকম মেইল পাঠায় না। ইয়াহুর নাম করে এরকম মেইল আসতে পারে কখনো কখনো। এগুলোকে নাকি পিসিং মেইল না কি যেন বলে দেখলাম। ফেসবুকে তখনো ঢুকতে পারছিলাম। ঘটনা জানিয়ে একটা মেসেজ দিলাম আমার ওয়ালে। বিকালে দেখি সেটা উধাও এবং পাসওয়ার্ড কাজ করছে না। তখন পাসওয়ার্ড চেঞ্জ করার কথা মাথায় আসেনি। বিকালে ফেসবুকে ও ফ্লিকারে রিপোর্ট করলাম। সারাদিন ফোন ধরতে ধরতে আর জবাব দিতে দিতে অস্থির। মনটা ভীষণ খারাপ। আচ্ছা, ব্লগের বিশেষজ্ঞ বন্ধুরা কেউ কি অনুগ্রহ করে জানাবেন আমার এখন কি করণীয় আছে? আমার এত আইডি, ডেটা (সেন্ট আইটেমস) সব কি হারিয়ে যাবে? আমি কি করবো এখন??????? ইয়াহুতে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে বলে এই আইডি টি লক করা হয়েছে। ২৪ ঘন্টা পর আবার চেষ্টা করতে বলেছে। আমার সামু একাউন্ট ও ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খোলা হয়েছিল। এখন আমার সামুর একাউন্টের কি কিছু হবে?? কি করণীয় আছে এখন?

২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×