somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজ, কতবার তোর ফোনে চেষ্টা করছি, তোর ফোনে কি সমস্যা? নেটওয়ার্ক নাই নাকি চার্জ নাই?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার স্ত্রীর মোবাইলের স্পীকারের একটু যামেলা হয়েছিলো। প্রায়ই কথা শুনা যেত না, খসখসে শব্দ হতো। এতোদিন কোনমতে চালিয়ে নিয়েছিলাম কিন্তু কাল সকালে দেখলাম একেবারেই কথা শুনা যাচ্ছে না। সন্ধ্যায় উত্তরার রাজলক্ষী মার্কেটের ৪ তালায় নিয়ে গেলাম ঠিক করানোর জন্য। রিপেয়ার শপে ফোন নাম্বার পাচার হয় আগে শুনেছিলাম তাই বাসা থেকেই সিম চেন্জ করে কালে ভাদ্রে ইউজ হওয়া আরেকটি চালু সিম সহ টেকনিশিয়ানের হাতে মোবাইলটা দিলাম। দেখার পরে বললো ৩০০ টাকা লাগবে ঠিক করতে। আমি ২০০ টাকায় ফয়সালা করলাম।

রিপেয়ার করার সময় টেকনিশিয়ান আমার মোবাইল থেকে আরেকটি মোবাইলে ফোন দিয়ে দিয়ে দেখলো ঠিক হলো কিনা। ঠিক হবার পরে মোবাইলটা নিয়ে বাসায় চলে আসি। প্রায় ৩ বছর পুরনো মোবাইলটি HTC Magic। দেখেই বুঝা যায় এটা লেডিস সেট আর সেটে একটা চাবির রিং ও লাগানো আছে।

বাসায় চলে আসার পরে বাচ্চার মা বললো আমার সিম চালু করে দাও। আমি বললাম। তোমাকে সকালে বলেছিলাম রিপেয়ার শপে নাম্বার পাচার হয়, চলো আসলে দেখি পাচার হয় কিনা। তাই আর সিম চেন্জ না করে আগেরটা রেখে দিলাম। বলে রাখলাম ফোন আসলে তুমি রিসিভ করবে আর স্বাভাবিকভাবে কথা বলবে। রাত ১১ টার দিকে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। মেয়ে ঘুমিয়ে গেছে। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা না ধরে বউকে বললাম এই কলটি রিসিভ করে হ্যালো বলবে, আর স্বাভাবিকভাবে কথা বলবে। আমি শিউর এটা দোকান থেকে পাচার হওয়া। টিভির সাউন্ড মিউট করে বউ ফোনটা রিসিভ করলো। ফ্যান বন্ধ থাকায় ফোন লাউড স্পিকারে না হওয়াতেও একটু দুরে থেকে ফোনের কথা পরিষ্কার বুঝা যাচ্ছিলো।

ওপাশ: সবুজ, কতবার তোর ফোনে চেষ্টা করছি, তোর ফোনে কি সমস্যা? নেটওয়ার্ক নাই নাকি চার্জ নাই?
একটানা কথাগুলো বলে গেল, ধমকের সুরে........ মন হচ্ছে ফোনের ভিতর দিয়ে কয়েকটা কিল ঘুষি চলে আসবে।
আমার বউ : হ্যালো, কে বলছেন?

ওপাশ: একটু চুপ, ওহ সরি আপু, অন্য একটা নাম্বারে ফোন দিতে গিয়ে আপনার নাম্বারে চলে গেছে। সরি মিসটেক হয়ে গেছে, ক্ষমা করে দিবেন।
আমার বউ: ঠিকাছে। বাই।
ওপাশ থেকে ফোন কেটে দিলো।

আমি বউকে বললাম, এই নাম্বার থেকে ফোন আবার আসবে।

আবার সেই নাম্বার থেকে ফোন।
ওপাশ: কিছু মনে করবেন না, আপনাকে আবারো ফোন দিলাম। কিছু মনে না করে ১ মিনিট কথা বলতে পারি ? আসলে আপনার নাম্বারটি খুব ইন্টারেস্টিং। ১ টা সংখ্যা বাদে সবগুলো অড নাম্বার, আবার ২ টা জোড়া সংখ্যাও আছে। জটিল নাম্বার।
আমার বউ: তাই নাকি? ওভাবে কখনো ভেবে দেখিনি।
ওপাশ: হুমম।
আমার বউ: আপনার এক মিনিট শেষ হয়েছে ?
ওপাশ: ওহ সরি এক মিনিট তো শেষ হয়ে গেছে মনে হয়। আপনি বিরক্ত হচ্ছেন, তাই না? অকে আপনাকে আর বিরক্ত করবো না। শুভ রাত্রি।

ফোন কেটে দিলো। আমার বউ শুভ রাত্রি বলার সুযোগও পেল না। আমি বললাম এই নাম্বার থেকে আবারো ফোন আসবে। ১০ মিনিট পরে আবারো ঐ নাম্বার থেকে ফোন। তবে এবার আর ফোন না রিসিভ করে সাইলেন্ট করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল বেলা দেখি, ঐ নাম্বার ছাড়া আরো ৩৬ টি অচেনা নাম্বার থেকে মিসডকল। মোট মিসডকলের সংখ্যা ১০৫ টি।

এই হলো আমার দেশের কিছু মানুষের অবস্হা। এই তোদের শিক্ষা আর এই তোদের মূল্যবোধ। একটা মেয়ের নাম্বার পাইছস আর কুকুরের মত হামলে পড়েছিস।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×