somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয় বছর পর পরিচিত চুলের গন্ধ

১১ ই মে, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে মনে প্রায়ই খুঁজি তাকে, খুঁজেছি কতবার। কিন্তু এভাবে দেখা হয়ে যাবে কখনোই ভাবিনি তাকে। আজ কতদিন পর দেখা হলো! সর্বশেষ দেখা ২০০৩ এ।
স্কুল জীবনের শেষ দিনগুলির কথা খুব মনে পড়ে যায়। প্রতিটি ক্লাসের পরই করিডোরে এসে দাড়াতাম, তাকিয়ে থাকতাম মেয়েদের কমনরুমের দিকে। বারান্দায় বের হলেই চোখে চোখ পড়ে যেত। সেটা ছিলো আমার দিনের সর্বোচ্চ প্রাপ্তি, যার রেশ থেকে যেত দিন অবধি। কারনে অকারনে তাকে দেখার জন্যে হেটে যেতাম কমনরুমের পাশ দিয়ে।

বাসায় ছুটিতে এলেই তাকে মনে মনে খুঁজতাম। একে ওকে জিজ্ঞেস করেও কখনো তার সম্পর্কে বিন্দুমাত্র জানতে পারিনি। বাস টার্মিনালে রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করতেই চোখে চোখ পড়ে যায়। সহস্র বছরের তৃষ্ণার্ত চোখ কয়েক সেকেন্ড এক হয়। চোখ সরিয়ে নেই আমি। এরপর তার দৃষ্টি উপেক্ষা করে তাকে এড়িয়ে যাই।

টার্মিনালের বিপরিত দিকে গিয়ে মনের খচখচানি বেড়ে গেলো। আবার আসলাম কিন্তু কাছে গেলাম না। টিকেট কাউন্টারে একটু কথা বললাম, বোঝালাম কাজেই এসেছি। তার সাথে ছোট বোন, তার বিবাহিত বড়বোন এবং বোনের স্বামী। আবার ঘুরে গেলাম বিপরিত দিকে। মনের ভেতর তোলপাড়, মাথায় এলোমেলো চিন্তা।

নিজেকে সামলে, আমার গন্তব্যের উদ্দেশ্যে টিকেট কেটে বাসে উঠে পড়লাম। সীটে বসতেই দেখি আমার সামনের সীটে সে বসে আছে। খুব নার্ভাস ফিল করছিলাম। এতো কাছাকাছি, তার চুলের গন্ধ পাচ্ছি। সেই একই রকম চুল, চুলে হালকা ব্রাউনি শেড। যখন স্কুলে পড়তাম তখন কয়েকবার কথা বলেছি। নিতান্তই গুরুতরও কারন তৈরি করে কথা বলেছি। আমার এক ক্লাস জুনিয়র হওয়ায় কথা বলার ছল খুঁজে পেতাম না।

তার বাসার রাস্তা দিয়ে হেটা যেতাম সে মুচকি হাসতো। আমি বান্ধবীর বাসায় নোট নেয়ার ছলে তাকে দেখতে যেতাম। হয়তো সে বুঝে ফেলতো যে তাকে দেখতে যেতাম। আমার খুব রাগ লাগতো মনে হয় কষে একটা চড় দিয়ে বলি তুই বুঝবি বান্ধবির কাছে এসেছি তোর কাছে আসি নাই।

আমার বান্ধবীরা বলতো ওকে আমার পছন্দ হয় কি না! এইসব কথা এড়িয়ে যেতাম, এরমতো লজ্জাজনক কথা পৃথিবী কি আছে! আমার সামনে বসে আছে, বাসের জানালে দিয়ে ছুটে আসা বাতাসে তার চুল উড়ছে। আমার বুকের ভেতর শব্দের গতি বেড়ে গেছে। হৃত্‍স্পন্দন তো বাড়বেই।

আজ নয় বছর পরে দেখা অথচ বিন্দুমাত্র পরিবর্তন নেই। সেই কাটা নাক, সেই চাহনি, সেই চুল, মুখের একটি রেখাও পরিবর্তন হয় নি। বাস ছুটে চলছে। চোখের সামনে স্কুল জীবনের ছবিগুলো ভেসে উঠছে, খেলাধুলা হৈ হুল্লোড় ফাঁকে তাকে একটু কারনে অকারনে দেখার চেষ্টা। নয় বছর পর সে কি করছে, কোথায় আছে কিচ্ছু জানি না। আমার সামনের সীটে সে।

মাঝে মাঝেই মাথা ঘুরিয়ে আমাকে দেখছে আর আমি পরম নির্ভরতায় বাসের জানালা দিয়ে প্রকৃতি দেখছি। নয় বছর আগের সে তেমনি আছে মনে হয় আমিই কিছুটা বদলেছি নাহলে আমি কেন প্রকৃতি দেখবো। তার শরীর চুলের সৌরভ আমাকে আচ্ছন্ন করে ফেলছে।

নয় বছর পরেও মনের কথা মনেই থাক। যদি আবারও কোন একদিন এভাবে দেখা হয়... তুলে রাখি সেই দিনের জন্য..
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×