somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর মিছিলে আর কৃতদাস নয়

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোমবার সাভারে ধসেপড়া রানা প্লাজায় উদ্ধার অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে সেনাবাহিনী। উদ্ধারকাজের সমন্বয়ক সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সারওয়ার্দী।

সাভারের খতিয়ানটা একটু দেখি, ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এ পর্যন্ত জীবিত-মৃত মিলিয়ে সর্বমোট উদ্ধার করা হয়েছে ৩৫৫৩ জনকে। মরদেহ উদ্ধার করা হয়েছে ১১১৫টি এবং হাসপাতালে মারা গেছেন ১২ জন। মোট নিহতের সংখ্যা ১১২৭। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৮৩৪টি মরদেহ। মর্গে রয়েছে ৫৯টি মরদেহ। সনাক্তকরণের জন্য ডিএনএ নমুণা রেখে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে ২৩৪টি মরদেহ।

বাংলাদেশের ইতিহাসে শ্রমিকদের স্বেচ্ছায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া অথবা অনাকাঙ্খিত সর্বোচ্চ হত্যাকান্ড এটা। এর আগে সেই স্থান ধরে রেখেছিল তাজরীন ফ্যাশন। বাংলাদেশে যেখানে শ্রমের মুল্য এতই নগন্য সেখানে মৃত্যুর মুল্য কতটুকু! আমাদের শাসনকর্তারা এইসব মৃত্যুকে পদদলিত করে আবার শুরু করবে থেমে যাওয়ার ফলক থেকে।

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমাদের দেশের এমপি মন্ত্রীদের জন্য প্লট, ফ্ল্যাট বরাদ্ধ দেয়া হয়, অপ্রয়োজনীয় বিমানবন্দর তৈরী করার মত সিদ্ধান্ত নিতে পারি, দেশের সমরাস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে পারি।

আমরা কেন অগ্নি নির্বাপনে এখনও অদক্ষ, কেন নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আর অগ্নি নির্বাপন ক্ষমতা আমাদের নেই! এইসব প্রশ্নের সমাধান দিতে আমাদের সরকার বিমুখ।

ধংসস্তুপ থেকে উদ্ধারকাজে আমরা অসহায় বোধ করি। আমাদের সেইসব উন্নত যন্ত্রপাতি কেনা হয়ে ওঠেনা। কিংবা প্রয়োজন পড়েনা।

৯০ সালে সারাকা গার্মেন্টসে আগুন লেগে ৩০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। শ্রমিকদের উপর শুরু সারাকা ট্র্যাজেডি দিয়ে। এরপর খড়গ আসে ১৫ বছর পড়ে। ২০০৫ সালে স্পেক্ট্রাম গার্মেন্টস ধ্বসের ঘটনায় ৬৪ জন মারা যায়। ২০০৬ সালে কেটিএস গার্মেন্টসে আগুন লেগে মারা যায় ৫৫ জন। তাজরীন ফ্যাশনে ১১২ জন মৃত্যুর পরেও টনক নড়েনি কৃতদাস করে রাখা সেইসব শোষকদের। না হলে কিভাবে এতোবড় ঘটনা ঘটে।

শ্রমিক হত্যাকারীদের প্রশ্রয়দাতারা রাজনৈতিক কর্মী। রাজনীতির বদৌলতে তারা ফেঁপে উঠে, পরতে পরতে রেখে যায় দুর্নীতির ছাপ। আর এই ছাপের মাঝেই গলা ঢুকিয়ে বলি হয় সমাজে নিচু করে রাখা এইসব শ্রমিকেরা।

শ্রমিক অসন্তোষ ঘনীভুত হয়েছে। বিজিএমই সংবাদ সম্মেলন করে পোষাক কারখানাগুলো বন্ধ রেখেছে। পোষাক শিল্প চরম হুমকীর মুখে পড়েছে। অবস্থানে আসতে হবে পোশাক শিল্প নেতাদের। নিশ্চিত করতে হবে স্বাভাবিক মৃত্যুর, মৌলিক চাহিদার।

খুব সহজেই ভুলে যাচ্ছে রানা প্ল্যাজা ট্র্যাজেডির ভয়াবহতা। এই ভয়াবহতা আত্মস্ত করতে হবে আমাদের সরকারকে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিটি প্রাণের মূল্য দিতে হবে। প্রতি ইঞ্চি মেপে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভোগবাদীদের কল্যানে শ্রমিক মৃত্যুর লিস্টি আরো দীর্ঘায়ীত হবে, এই লিস্টিকে এখানেই থামানোর উদ্যোগ নিতে হবে। দেশের প্রতিটি প্রাণের মূল্যই সমান দামের।


মৃত্যুর মিছিলে আর কৃতদাস নয়
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×