somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলো আঁধারী নগরে তারা যেমন আছেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্যপট-১

গতকাল ফার্মগেইট দিয়ে বিআরটিসির ডাবল ডেকারে কলেজগেইট আসছিলাম। উপরতলায় জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখছি। জ্যামে পড়ে বাস কচ্ছপের চেয়েও ধীরগতিতে এগুচ্ছে। সেজান পয়েন্টের কাছে এসে মানিক মিয়া এভিনিউয়ের দিকে বাসটা টার্ন করার সময় পার্কের ভিতরে চোখ চলে যায়। শুক্রবার পার্কের মধ্যে প্রচুর ভীড়।

ছোট্ট পার্কটাতেও কেউ স্ত্রী বাচ্চা নিয়ে এসেছে, এসেছে নবদম্পতি। ভার্সিটির তরুন তরুনীরা সদ্য চাকরিতে যোগদান করা বন্ধু বান্ধবীরা খুনসুটি করে আড্ডা দিচ্ছে। দেখতে ভালোই লাগছে। মানুষকে সুখী দেখলেই বুকের ভেতর এয়ার কন্ডিশনের মত সুখ সুখ অনুভূতি কাজ করে। বাস জ্যামে আটকে আছে। আরো একটু সামনের দিকে তাকাতেই চোখ আটকে যায় একজোড়া কিশোরির দিকে। বয়স মাত্র ১৩ থেকে ১৪ হবে। দুইজন পার্কের ঝাউগোছের এক কোনায় বসে সুখী মানুষগুলোকে দেখছে। দেখছে ভবিষ্যতের মানুষদের।

এদের একজনকে চিনতে পারি। ঈদের আগেরদিন রাতে একটা ছোট প্রতিবেদন তৈরি করতে এসে আনন্দ সিনেমার সামনের আইল্যান্ডে দাড়িয়ে কথা হয়েছিল। তারা পরস্পরের শরীরে হেলান দিয়ে অভ্যাগত ভবিষ্যত দেখছিল, দেখছিল না তাদের ভবিষ্যত। তাদের ভবিষ্যত শুধু আলো আঁধারীতে, সস্তা প্রসাধনে ল্যাম্পপোস্ট কিংবা আনন্দ'র সামনের আইল্যান্ডে দাড়িয়ে থাকায়। শরত্‍ এর আকাশে হঠাত্‍ নিকষ কালো মেঘের তান্ডবের মতই মনটা বিষন্ন হয়ে যায়। আমি মানবধিকার কর্মি নই, আমি যদি কারো অধিকার নিয়ে চিত্‍কার করি তাহলে মানুষ শুনবে কেন! বলার কিছু নেই পুরোটা পথ বিষন্ন থেকেছি।

দৃশ্যপট-২

জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে পেছনের সারিতে বসে মন্ত্রমুগ্ধ হয়ে রবীন্দ্রসংগীত শুনছিলাম। ছায়ানটের শিক্ষিকা গাইছেন। গায়িকার দিকে তাকিয়ে এতটাই বিমোহিত হয়ে শুনছিলাম যে গানের প্রতিটা কলির শেষে মনে হৃদয়ে চরম ভাবে আঘাত করছিল।

হঠাত্‍ করে আবিষ্কার করলাম গান এত বেশী জীবন্ত হয়ে উঠছে এর নেপথ্যে আরেকজন নেপথ্য কারিগরের কারনে। ভায়োলিন বাদক গানের সাথে নিজের সমস্ত সৃষ্টিশীলতা আবেগসহকারে মিশিয়ে দিচ্ছিলেন। ভায়োলিনের করুন সুর গায়িকার কণ্ঠের সাথে মিশে গোটা মিলনায়তনে বিষাদ ছড়িয়ে দিচ্ছিল।

একটা গানকে এতটা জীবন্ত করতে যিনি নিজের জীবনের সমস্ত অর্জিত শিক্ষা বিলিয়ে দিচ্ছিলেন তার দিকেই তাকিয়ে ব্যাথিত হই। পোশাক আশাকে স্পষ্টতই দারিদ্রতার ছাপ। জীবনের সবসময়টুকুই সঙ্গীতের পেছনে ব্যয় করেছেন। অনেক গায়ক গায়িকাকে উপরে তুলে দিতে আজীবন সহায়তা করেছেন, কিন্তু নিজে থেকে গেছেন সেই নিচের স্তরেই। সুকান্তর সিঁড়ি কবিতাই শুধু মাথায় ঘুরঘুর করছিলো 'তোমরা আমাদের মাড়িয়ে উপরে চলে যাও'..

যান্ত্রিক নগরে তার এমনই জীবন টেনে নিয়ে যাচ্ছেন। উপরের দুটো দৃশ্যপট ভিন্ন হলেও এর পেছনের দৃশ্য কোথাও যেন একই স্রোতে মিলিত হয়েছে। আমি তাদের জন্য কিছু করতে পারি না বটে। তবে 'আমরা' হয়ে কি তাদের জন্য কিছুই করতে পারি না!

আলো আঁধারী নগরে তারা যেমন আছেন
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×