ইদানিং বেশ ভয় কাজ করছে নিজের মনের ভেতর৷আর সে ভয়ের নাম পুলিশ৷যেখানে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তার এই হাল সেখানে আমি কি?আচ্ছা যদি তার জায়গায় আমি হতাম?কি হত?আমাকে নিশ্চয়ই চাদাঁবাজ,ইয়াবা ব্যবসায়ী বা যেকোন ধরনের অপরাধী সাজানো হত৷আর না হলে লিমনের মত পঙ্গু ও হতে পারতাম৷আর তা না হলে ক্রসফায়ারের গল্পের একটি চরিত্র হতে পারতাম৷আমরা একটি স্বাধীন দেশের নাগরিক৷আর এই আমাদের স্বাধীনতা উপভোগের নমূনা৷যারা আমাদের রক্ষা করবে,যারা আমাদের চলার-বলার পথ সুগম রাখবে সেই পুলিশ আজ আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ এবং আতংকের প্রতিচ্ছবি৷পুলিশ যেন সব কিছুর উর্ধে৷কোন কিছুই তোয়াক্কা করে না৷কিসের আইন,কিসের বিচার,কিসের ন্যয়-নীতি সব আজ বিসর্জন দিচ্ছে টাকা আর ক্ষমতার কাছে৷তাই তো প্রতিদিন সকালে বাসা থেকে বের হওয়ার আগে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যেন আর যাই হোক অন্তত পুলিশের মত জানোয়ারের সাথে সারা দিনে দেখা না হয়৷সকাল বেলা কোন পুলিশের চেহারা দেখার চেয়ে চতুস্পদ প্রানীর চেহারা দেখা ভাল৷চতুস্পদ প্রানী অন্তত পুলিশের মত এত নিকৃষ্ট,নির্লজ্জ আর এত নিষ্ঠুর হয় না৷অনেকে হয়ত বলবেন সব পুলিশ একরকম নয়৷তবে সেই সংখা খুবই ক্ষুদ্র৷সামান্য কয়েকজনের ভালোর তকমা সংখাগরিষ্ঠের উপর দেয়া কখনোই ঠিক হবে না৷জানিনা কবে,কখন আমরা এইসব জানোয়ার মার্কা পুলিশ থেকে রেহাই পাব৷হে আল্লাহ হয় তুমি ওদের হেদায়াত করে মানুষ করে দাও ,নয়ত আমাদেরকে ওদের মত জানোয়ারের হাত থেকে হেফাজতে রেখ৷আমীন৷
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন পুলিশের মুখ নাহি দেখি!
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।