আজ বাড়ি যাব৷অনেক দুরের পথ৷ বড় ভয় লাগে আজকাল রাস্তাঘাটে বের হতে ৷ কারন দেশে তো নিরাপত্তার ছড়াছড়ি!সবচেয়ে বেশি অনিরাপদ মনে হয় দেশের সড়ক গুলো৷কত মর্মান্তিক আর কত নির্মম দূর্ঘটনার সাক্ষী এদেশের সড়কগুলো৷ কত জ্ঞ্যনী,কত প্রতিভাসম্পন্ন আর কত সাধারন মানুষের রক্তে রঞ্জিত হয়েছে এদেশের সড়কগুলো তার কোন সঠিক হিসাব হয়ত কখনোই জানা যাবে না৷ কত সন্তানের কাছ থেকে তার পিতা,স্বামীর কাছ থেকে স্ত্রি এরকম অসংখ্য প্রিয়জনকে আমরা প্রতিনিয়ত হারাচ্ছি৷অথচ এটা নিয়ে যেন আমাদের কোন মাথাব্যথা নেই৷প্রয়োজনে আমি ও মরব কিন্তু এটা নিয়ে কোন কথা,প্রতিবাদ করা যাবে না৷ভাবটা এমনই!সড়ক দূর্ঘটনায় মৃত্যু যেন আমাদের দেশে স্বাভাবিক৷কিন্তু এটা কি সত্যিই স্বাভাবিক?না,কোন ভাবেই স্বাভাবিক নয়৷ যে মৃত্যুর কারন সড়ক দূর্ঘটনা সেটা কখনোই স্বাভাবিক মৃত্যু হতে পারে না৷শুধুমাত্র সদিচ্ছা,দৃঢ় মনোবল আর লোভ লালসার উর্ধে থেকেই এইসব দূর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব৷আমরা যার যার অবস্থান থেকে যদি স্ব স্ব দায়িত্ব সততার সাথে পালন করি এবং দেশের আইন ভঙ্গ না করি তাহলে অন্তত এই অকাল মৃত্যু থেকে পরিত্রান পাব৷ রাস্তাঘাটে বের হলে ভয়ের আরেকটি বড় কারন থাকে সবসময় তা হল অনাকাঙ্খিত হয়রানি৷আর তা প্রায়ই হতে হয় আমাদের জন্য নিয়োজিত নিরাপত্তা বাহিনীর হাতে৷আমাদের নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অর্থের লোভে বেপরোয়া হয়ে উঠেছে৷চুরি,ছিনতাই,ধর্ষন,খুন,অপহরন,গুম- অপরাধের এমন কোন শাখা নেই যেখানে তাদের বিচরন নেই৷তাই খুব বেশি ভয় করি তাদের৷ সব সময় আল্লাহ আল্লাহ করি ,যেন ঐ সমস্ত বিপথগামী নিরাপত্তা বাহিনীর কোন সদস্যদে খপ্পরে না পড়ি৷আমাকে যেন ইয়াবা ব্যবসায়ী.অপহরনকারী.অবৈধ অস্ত্র রাখার অপরাধে অযথা হয়রানী না করা হয়৷অর্থ আদায়ের নামে যেন গুম বা হূমকি না দেয়া হয়৷কারন আমি অতি সাধারন ৷আবার সরকারী দলের কোন সক্রিয় সদস্য না হওয়ায় ও যেন কোন হয়রানী স্বীকার না হই৷আমি স্বাধীন বাংলাদেশের একজন অতি সাধারন নাগরিক হিসেবে স্বাভাবিক জীবন ধারনের নিশ্চয়তা চাই৷আপনারা যারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে মারামারি,কাটাকাটি করেন তাদের কাছে আকুল আবেদন আপনারা মারামারি,কাটাকাটি যা ই করেন আমাদেরকে একটু স্বস্তিতে,শান্তিতে ও নিরাপদে থাকতে দিন৷আর জীবনের আয়ু শেষ হলে যেন স্বাভাবিকভাবে পৃথিবী ছেড়ে পরকালের উদ্দ্যশ্যে যাত্রা করতে পারি তার নিশ্চয়তাটুকু অন্তত আমাদের দিন৷সৃষ্টিকর্তা আমাদের সকলকে যেন তার রহমত থেকে বঞ্চিত না করেন এবং তার হেফাজতে রাখেন৷আমিন।
খুব ভয় হয়!
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।