তখন ক্লাস এইটে পড়ি৷ইংরেজী দ্বিতীয় পত্র ক্লাস নিতে আসলেন আমাদের ইংরেজী শিক্ষক অমূল্য স্যার৷অমূল্য স্যারের কিছু মূদ্রাদোষ ছিল৷যেমন-করো গাল ধরে টান দেয়া,কারো গাল ধরে টান দেয়া আবার কারো চুল ধরে৷ ক্লাসে আমাদের পড়া নিচ্ছিলেন৷পর্যায়ক্রমে আবিদুরের পালা এল৷আবিদুর হল অত্যন্ত নম্র,ভদ্র ও ভীতু প্রকৃতির৷তবে ছাত্র হিসেবে ভালই৷আর ওর পাশেই বসেছিলাম আমি এবং ক্লাসের সবচেয়ে দুষ্ট হাফিজ৷তো আবিদুর দাড়িয়ে দাড়িয়ে পড়া বলছে৷কোন নড়াচড়া নেই,সোজা স্যারের দিকে তাকিয়ে তাকিয়ে পড়া বলছে৷পড়া বলা শেষ হলে বেঞ্চে বসল৷তারপর পেছনের বেঞ্চে একজন পড়া বলা শুরু করল৷হঠাত করে স্যার বলল –এই ব্যাটা আবিদুর,তোর সমস্যা কি?খালি মোড়ামুড়ি করিস ক্যান?আমরা ও খেয়াল করলাম আবিদুর খালি মোড়ামুড়ি করছে৷ঠিকমত বসছে না,আবার দাড়াচ্ছে ও না৷এর মাঝামাঝি একটা অবস্থা৷স্যার রেগে ওর কাছে এসে গাল ধরে টেনে দাড়া করালেন৷বললেন কি হইছে?আবিদুর তো ভয়ে কাপছে আর বলছে স্যার ভিজে গেছে৷স্যার বলল –কি,কোথায় ভিজে গেছে?আবিদুর তার বসার স্থান আর তার পাছা দেখিয়ে বলল স্যার ভিজে গেছে৷স্যার আরো রেগে বলল-এই ব্যটা তুই কি মেয়ে নাকি যে ওখানে ভিজে যাবে?ক্লাসের সকল ছাত্র ছাত্রী লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে রইল৷তারপর স্যার ওর কাছে এসে দেখল আসলেই ওর পাছা ভিজে একাকার৷স্যার ভেজার কারন অনুসন্ধান করতে লাগলেন৷পরে অনুসন্ধানে পাওয়া গেল ওটা থুথুর কারনে ভিজে ছিল৷অর্থাত ও যখন দাড়িয়ে পড়া বলছিল তখন পাশের কেউ একজন ওর বসার স্থানে থুথু দিয়ে রেখেছে৷আর তাতেই এই অবস্থা৷ততক্ষনে স্যার বুঝে ফেলেছে একাজ ওর পাশে বসা হাফিজই করেছে৷হাতে থাকা বেত দিয়ে হাফিজকে কি মারটাই না মারল সেইদিন৷সেইদিনের সেই ঘটনা আজ ও মনে হলে একা একাই হাসি পায়৷
ছোট্ট ছাত্রজীবনের দুষ্টুমি,মনে হলে আজ ও হাসি পায়৷
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।