গত বৃহস্পতিবার সকালে গণভবনে নববর্ষের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফ্যাশন দাঁড়িয়ে গেছে ধর্মের বিরুদ্ধে কিছু লিখলেই তারা মুক্তচিন্তার ধারক! কিন্তু আমি এখানে কোনও মুক্ত চিন্তা দেখি না। আমি দেখি নোংরামি।স্বঘোষিত নাস্তিক আসিফ মহিউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধর্ম বিষয়ে সরাসরি বিতর্কের আহবান জানাচ্ছি। আপনি ধর্ম বিষয়ে কী জানেন এবং বোঝেন আমি জানি না, কিন্তু আপনার বক্তব্য শুনলে ধর্ম সম্পর্কে নিতান্তই জ্ঞানহীন বলে মনে হয়। যার যে বিষয়ে সেরকম জ্ঞান নেই, তার মুখ থেকে সে বিষয়ে বিশেষজ্ঞ মতামত শুনতে খুব কুৎসিত এবং নোংরা লাগে। শুনলে মানসিক বিকারগ্রস্থ বলে মনে হয়।আসিফ মহিউদ্দিন তার এই বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জ্ঞানহীন ও মানসিক বিকারগ্রস্থ বলে উল্লেখ করেছেন৷এমনিতে তো দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে কেউ কোন আপত্তিকর বা মানহানিকর মন্তব্য করলে মামলার অভাব হয় না৷আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের মানমর্যাদা রক্ষার দায়িত্ব পালন করছে একশ্রেণীর মামলাবাজলীগ৷আসিফ মহিউদ্দিনের এই বক্তব্যে আওয়ামিলীগ বা মামলাবাজলীগের পক্ষ থেকে কোন প্রতিবাদ বা মানহানীর মামলা করা হয়েছে বলে জানা যায়নি৷তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানহীন ও মানসিক বিকারগ্রস্থ?আমরা কি তা ভাবতে পারি?অবশ্য এই ধরনের মন্তব্য বি এন পি অথবা জামায়াতের কেউ করলে এতদিনে মানহানির মামলার জট লেগে যেত৷তবে কি আসিফ মহিউদ্দিনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামিলীগ ভয় পায় নাকি প্রশ্রয় দেয়?
তাহলে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জ্ঞানহীন ও মানসিক বিকারগ্রস্থ?
বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।