somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

করে ফেলুন মজাদার "পাও ভাজী" (মাম্মা পুরা ইয়াম্মী) B-)

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদিন কাজ করে বাসায় এসে যখন ক্লান্ত, শ্রান্ত দেহে রান্নাঘরে যাই তখন কষ্টের সীমা থাকে না। কিন্তু সেই কষ্ট অনেকাংশে লাঘব হয়ে যায় যখন দেখি কিছু রান্না করলে সেটা মনমত হয়। পাও ভাজীর আর একটা নাম আছে। গতকালই আম্মা ফোনে জানিয়েছিলাম নামটা। কিন্তু এখন ভুলে গেলাম। /:) যাক, এবার দেখে নিন আরো সহজ পদ্ধতিতে রান্না করার রেসিপি। B-)

এবারো দুঃক্ষিত যে, কোন ছবি দিতে পারলাম না বলে। অনেকেই ছবি দেখতে চেয়েছিলেন। কিন্তু আমার মূঠোফোনে প্রব্লেম হওয়াতে ছবি এবারো দিতে পারলাম না।

উপকরণঃ
১। মাঝারি বা বড় সাইজের আলু (২/৩ টা)
২। সয়াবিন তেল (পরিমাণমত)
৩। পিয়াজ (১ টা)
৪। আদা র পেস্ট (আধা চামচ)
৫। রসুনের পেস্ট (আধা চামচ)
৬। কাচামরিচ (২ টা)
৭। লবণ (পরিমাণমত)
৮। হলুদের গুড়া (আধা চামচের কম)
৯। মরিচের গুড়া (আধা চামচ)
১০। পাও ভাজি মসলা
১১। ফুলকপি
১২। মটরসুটি
১৩। ক্যাপসিক্যাম (১টা)
১৪। জিরার গুড়া

কিভাবে করবেনঃ
১। একটা পাতিলে পরিমাণমত পানি নিয়ে চুলায় দিয়ে গরম করুন।
২। আলু (ছোট ছোট করে কেটে), ফুলকপি, মটরসুটি, ক্যাপসিক্যাম কেটে পানিতে দিন।
৩। লবণ দিন আধা চামচের মত
৪। সেদ্ধ করুন ভালমত
৫। সেদ্ধ হয়েছে কি না দেখুন। এরপর আলাদা করে পানি ফেলে একটা বড় পাত্রে নিন আলু , ফুলকপি, মটরসুটি, ক্যাপসিক্যাম। আলুর স্ম্যাসার দিয়া ভাল মত পিষিয়ে ফেলুন মিশ্রণটি।
৬। এবার আর একটি পাতিলে পিয়াজ আর মরিচ কেটে তেল দিয়ে ভাজুন।
৭। আদা আর রসুনের পেস্ট দিন এবং ভাজতে থাকুন যতক্ষণ না পিয়াজ কালো রঙ ধারণ করে
৮। এরপর একে একে হলুদের গুড়া, মরিচের গুড়া, পাও ভাজি মসলা দিন। ভালমত মিশিয়ে নিন।
৯। এভাবে কষানো হলে মিশ্রণটি ঢেলে দিন। ভালমত নাড়ুন যাতে মসলা মিশ্রণটিতে যায়।
১০। লবণ আর জিড়ার গুড়া দিন এবং নাড়ুন ভালমত
১১। মিনিট ২০ পরে নামিয়ে পাতিল নামিয়ে ফেলুন চুলা থেকে।

ব্যাস হয়ে গেল মজাদার পাও ভাজি। যা আপনি রুটি, ভাত, পরাটা দিয়ে খেতে পারবেন।

সাবধানতাঃ ১। লবণ দেয়া যাতে বেশি না হয়। তাই বার বার টেস্ট করে দেখবেন লবণের পরিমাণ।
২। খেয়াল রাখবেন যাতে পাতিলের নিচে লেগে না যায়।
৩। যতবেশি নাড়বেন মিশ্রণটি ততই আপনার মজাদার হবে।

তো হয়ে যাক নতুন কিছু

২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×