somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

ভালবাসা কিংবা বন্ধুত্বের গল্প

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পনের মিনিট হয়ে গেছে নাফিসের জন্যে বসে আছে অহনা কিন্তু নাফিসের কোন খবর নেই। ক্লাস শেষে টিএসসিতে আসার কথা অহনাকে কিছু ম্যাথ করিয়ে দেবে বলে। নাফিস ভাল করেই জানে অহনা দেরী একদম সহ্য করতে পারেনা কিন্তু ছেলেটা মাঝে মাঝেই ওকে রাগানোর জন্যে এই কাজটি করে। অহনাকে রাগাতে ওর খুব ভাল লাগে, আর অহনাও, অল্পতেই রেগে যায়।

দুজন দু ডিপার্টমেন্টের এবং এক বছরের সিনিয়র নাফিস। বন্ধুদের মাঝে সম্পর্কের জের ধরে কিভাবে কিভাবে যেনো দুজনের পরিচয়। পরিচয়ের পর টুকটাক কথা চলতো অনেক দিন। সে হিসেবে অনেক দিনের পরিচয় চেনা জানা দুজনের মাঝে।

এখনো মনে পড়ে অহনার সেসব দিনগুলো অহনার ক্লাসমেটদের পাশাপাশি সিনিয়রদের সাথেও ভাল বন্ধুত্ব, কারো কারো মতে বাড়তি সুবিধার জন্যে নাকি অহনার এই চাল! কিন্তু অহনা সেসব কথা আমলে নেয়না। ও জানে সিনিয়রদের সাথে বন্ধুত্ব করলে তাদের কাছ থেকে অনেক কিছু জানা ও শেখা যায়। তেমনি এক আড্ডায় চুপচাপ ঝাকড়া চুলের নাফিসের সাথে পরিচয়। অহনা সেদিন খুব হৈহুল্লোড় করছিলো এক পর্যায়ে আড্ডার এক কোনে বসা আপেক্ষাকৃত কম হুল্লোড় করা নাফিসের দিকে চোখ পড়ে যায়। অহনা এক মুহুর্তের জন্যে থমকে যায়, এতক্ষন নাফিস ওরই দিকে তাকিয়ে ছিলো এবং ছেলেটা যে নিজের ভেতর নেই সেটা বোঝাই যাচ্ছে। মুহুর্তে নিজেকে সামলে অহনা কথার বাণ নিক্ষেপ করে নাফিসের উদ্দেশ্যে।

বুদ্ধিমান ছেলে নাফিসও নিজেকে সামলে আড্ডায় অংশ নেয়।
অহনার ভাবনায় ছেদ পড়ে নাফিসের ধাক্কায়
= মহারানী কোন জগতে চলে গেছেন?
=> অ্যা, হ্যা...তুই কখন কোথ্থেকে?
= আরে তুই-ই কোথায় সেটা বল, আমিতো এসে কয়েকবার ডাক দিলাম কোন সারা নেই তোর, তার পরে ধাক্কা দিতেই না.....
আচ্ছা নাফিস প্রেমে পড়েছিস কোন দিন? অহনা নাফিসের দিকে প্রশ্ন ছুড়ে দেয়? হঠাৎ অহনার এই প্রশ্নে নাফিস একটু থতমত খেয়ে যায়, প্রেম...এই...মানে....আমতা আমতা করতে থাকে।

আচ্ছা আমার কথা বলবো তবে তোর কথা আগে বল শুনি, প্রেমে পড়েছিস কখনো কারো?
আনমনা হয়ে গেছে নাফিস প্রশ্ন করে, মনে মনে অহনা বলে হ্যা পড়েছিই তো তোর প্রেমে, সেটা যদি তুই বুঝতিস....মুখে বলে আরে আমি আগে প্রশ্ন করেছি আমার প্রশ্নের উত্তর দে....

নাফিস মনে মনে প্রমোদ গুণে, অনেক দিন চেষ্টা করেছে অহনাকে যে ভালবাসে সে কথা বলার কিন্তু পারেনি যদি ফিরিয়ে দেয় অহনা ওকে সেই ভয়ে....

অহনা আবার অন্যমনষ্ক হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো এই ছোট পৃথিবীতে কাউকেই সে পাশে পাবে না; এমনকি নফিসকেও। নিজেকে অনেক তুচ্ছ লাগে মাঝে মাঝে তার। প্রশ্নটা আবার করে অহনাকে সে। অহনা এবার সরাসরি বলে, হ্যা একজনকে ভালবাসি। কিন্তু যাকে ভালবাসি তাকে হয়তো কোনদিন ও বলতে পারবো না। এমন উত্তর শুনে নাফিস বেশ অবাক হয়। আরে ভাল তো, ভাল না? একজনকে ভালবাসিস কিন্তু বলবি না? ওই চুদুরবুদুর পেয়েছিস? যত্তসব!

অহনা মুখে কিছু না বললেও মনে মনে কষ্ট পায় অনেক। সে ভাবে, নাফিস কিভাবে বুঝবে তার মনের কথা? এ ভালবাসা যে কোনদিন ও প্রকাশ করতে পারবে না সে। কারণ আগামী মাসেই তার বিয়ে। পাত্র কানাডা থাকে। বাসা থেকে সব ঠিকঠাক। কিন্তু এত বড় একটা খবর অহনা কাউকেই জানায়নি। এমনকি নাফিসকেও না। প্রতিনিয়ত হ্রদয়ে রক্তক্ষরণ হচ্ছে তার।

অহনা এবার ফিরতি প্রশ্ন করে নাফিসকে। এইবার তুই বল, তুই প্রেমে পড়েছিস কখনো? ভালবাসিস কাউকে? এতদিন বলবে বলবে করে বলতে পারি নি তার ভালবাসার কথা। যদি ভালবাসার মানুষটি তার এই প্রস্তাব ফিরিয়ে দেয়? যদি তাকে ভুল বোঝে? তাই বুকের মধ্যে জমানো ব্যাথা সে সজতনেই লুকিয়ে রাখছে।

নাফিস উত্তরে বলে, হ ম ম, আসলে আমার ভালবাসার মানুষের অভাব নেই। অনেকের প্রেমে পরেছি। ওই যে দেখ, সুইটি; ওর প্রেমে পরেছি ১ বছর আগেই। আবার দেখ মিষ্টি আপা, তার প্রেমে পরেছি ২ মাস আগে। আবার ওই যে দেখ লাবণী, ওর প্রেমে -------- অনেকে আবার আমাকে প্রেমের প্রস্তাবও পাঠায়।

তুই একটা লুল! তোর লজ্জা করে না এসব বলতে। তাচ্ছিল্যের হাসি দেয় অহনা। তুই এমনই থাক সারাজীবন! নাফিস মুখে হাসি দিলেও মন থেকে বার বার বলে, বিশ্বাস কর অহনা, আমি এমন না! তোকে ছাড়া ---------

অহনার কথায় হুশ ফেরে নাফিসের। শোন, তোকে একটা কথা বলাই হয় নি। এখন বলছি। আগামী মাসে আমার বিয়ে। সবাইকেই নিমন্ত্রণ পত্র দেয়া হবে। এখন আমি যাই। নাফিস যেন আকাশ থেকে পরে এ কথা শুনে। অহনা কোন কথা বলার সুযোগ তাকে না দিয়ে বিদায় নেয়। এই চলে যাওয়া যেন আজীবনের জন্যই।

এভাবেই হয়তো ভালবাসার প্রকাশ না বলাই থেকে যাবে।


যৌথ পরিবেশনাঃ নীলু এবং মুই
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×