somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

সহজেই রান্না করুন মজাদার Chick Peas (চটপটির বুট / ছোলা) B-)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবসময় মাছ, মাংস খেতে হবে এমন তো কোন কথা নেই, তাই না? অনেকে আবার সবজি খেতেও পছন্দ করেন না। কিন্তু সবজি রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর সহজেই রান্না করা যায়।

যে যাই হোক, আজ বিস্তারিত বলবো Chick Peas (চটপটির বুট / ছোলা) সম্পর্ক এ। সাধারণত চটপটি রান্না করতে এই বুট ব্যবহার করা হয়। আমরা আজ শিখবো সবজি হিসেবে কিভাবে রান্না করা যায়। ;)



উপকরণঃ
১। বুট (৫৪০ এম এল এর ১/২ টা ক্যান)
২। পেয়াজ (মাঝারি সাইজের ১ টা)
৩। হলুদের গুড়া (হাফ চামচ)
৪। মরিচ (৩ টা)
৫। লবণ (পরিমাণমত)
৬। টমেটো (১ টা)
৭। সয়াবিন তেল
৮। আলু (১ / ২ টা)

রান্না করবেন যেভাবেঃ
১। একটা পাতিল চুলায় দিয়ে পরিমাণমত তেল দিন
২। তেল গরম হলে পেয়াজ ছাড়ুন
৩। পেয়াজ কিছুক্ষণ নেড়ে মরিচ দিন
৪। এইবার টমেটো দিন কুচি কুচি করে কেটে
৫। ভালমত নাড়ুন এবং টমেটো খানিকটা গলে যেতে সময় দিন
৬। হলুদের গুড়া, মরিচের গুড়া, লবণ দিন
৭। ভালমত নাড়ুন এবং এতে ২/১ টা লবংগ দিয়ে দিতে পারেন
৮। এইবার বুটগুলো পাতিলে ঢেলে দিন
৯। মিশ্রণটি ভালমত যাতে বুটের সাথে মিশে যায় তাই নাড়ুন।
১০। প্রায় ১০ / ১৫ মিনিট মধ্যম তাপে চুলায় রাখুন।
১১। আলু কাটুন এই সময়ের মধ্যে; এর আকার খুব বেশি বড় না করলেই ভাল
১২। একটু ঝোল করে খেতে চাইলে এতে ১ মগ পানি দিন
১৩। খানিকটা নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন
১৪। ৭/৮ মিনিট পর আলুর টুকরোগুলো দিন
১৫। লবণ দিন পরিমাণমত এবং নেড়ে দিন
১৬। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন এবং ১০ মিনিট পর চুলা বন্ধ করে ফেলুন।

ব্যস! তৈরি হয়ে গেল মজাদার বুট রান্না! আপনারা এটাকে আরো মজাদার করতে চাইলে ধুনিয়া পাতা, গুড়া দিতে পারেন। তবে লবণটা পরিমাণমত দিলে আর কিছু লাগবে না। আমি অবশ্য হাল্কা ভিনেগার দিয়েছিলাম।


উৎসর্গ - লিংকন ভাইকে । উনি আবার মাংস ছাড়া ভাত খেতে পারেন না। ;) আর তাই উনার জন্য সহজ এই রেসিপি।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×