somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

তোমার কিংবা আমার চোখের চাহনিতে ----

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি বলি আমি,

আচ্ছা শোন একটু,
কিছু কথা বলতে চেয়েছিলাম তোমায়!

কি জানি, হয়তো বলতে গিয়ে মাঝপথেই থেমে যাবো। কিংবা বার বার তোতলাবো। কিংবা পিছন ঘুরে ঝেড়েই দৌড় লাগাবো।

যেদিন প্রথম বলেছ তুমি আমাকে, ভালবাসো; সেদিন কেমন জানি এক শিহরণ খেলে গিয়েছিল। মনে হয়েছিল, কোন এক টাইফুন এসে সব ওলোট পালোট করে দিয়ে গেল। ১০ নম্বর মহা বিপদ সংকেতের বদলে আমার কত প্যারামিটারে যেয়ে থেমেছিল কিংবা থেমে আবার চলা শুরু করেছিল তার হিসেব করতেই মনে ছিল না আমার। অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম আমি। আসলে বসে ছিলাম নাকি কল্পনার সাগরে ডুব দিয়েছিলাম মনে নেই।

সবার থেকে নিজেকে আলাদা ভাবতেই আমি পচ্ছন্দ করি। যদিও এই ব্যপারটা সবাই মনে করে যে, সেই সবার থেকে আলাদা। আবার এমনও দেখেছি সবাই তাদের ভালবাসার সম্পর্কটাকে মনে করে অন্য আর সবার থেকে ভিন্ন! আসলে বাস্তবিক পক্ষে সবই ঘুরে ফিরে একই।

আচ্ছা, এসব কি বলছি তোমাকে আমি? :-*

অন্য কিছু কথা বলার জন্যই এসেছিলাম আমি আজ। হয়তো টেনশনে কিছু বলতে পারবো না আজো। হয়তো, তোমার দরজায় টোকা দিয়ে আবার ফিরে আসবো। দূরে দাঁড়িয়ে শুধু দেখবো তুমি দরজা খুলে কাউকে না দেখে আবার ভেতরে চলে গিয়েছ। আর এভাবে করেই মাসের পর মাস পার হয়ে যাবে, তবুও তোমার সামনা সামনি হতে পারবো না।

সবার অগচরে তোমাকে আমি দেখি। শুধু তোমার নয়ন জোড়া দেখার আকুল আকুতি আমার মনে সারাক্ষণ করে। তাই বার বার দেখি। সেই চোখের দৃষ্টিতে এতই মায়া যে, কখন রাত থেকে ভোর, ভোর থেকে দিন, দিন থেকে বিকেল হয়ে যায়! খেয়ালই থাকে না। :)

তোমার এলো কেশে মাঝে মাঝে হাত বুলাতে ইচ্ছে করে। হঠাৎ বাতাসে তোমার চুলগুলো যখন তোমার গালে এসে পরে তখন অবাক হয়ে তাকিয়ে থাকি। আর বৃষ্টিতে যখন তোমার ছাতা উড়ে কোথাও চলে যায় তখন তোমার মিছে রাগ, কিন্তু পরক্ষণেই উচ্ছাস দেখে চোখ ফেরাতে পারি না। তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়।

সবার কথার শেষ কথা হল, তুমি আমার, আমার, আমার! ব্যাস! আর কিছু জানি না।

যদি বল তুমি,
ভাবিনি কখনো তুমি শান্তির দূত হয়ে আসবে আমার এই জীবনে,
সত্যি ভাবিনি তুমি আসবে, ভালবাসবে।
যখন তুমি বল "তুমি আমার" এই কথাটা শুনে আমার বুকের ভেতর অদ্ভুত এক ভাল লাগা দোলা দেয়। পৃথিবীর সব সুখ এসে আমার মনে ভর করে।
কতদিন আনন্দে যে কেদেঁছি নিজেও জানিনা। প্রায় প্রতিটা মুহুর্তে তোমায় ভেবে কাটে আমার সময়,
আমার হৃদয় আকাশে তুমিই হচ্ছ সেই আলোকিত একমাত্র চাঁদ, যাকে আমি সত্যি অনেক ভালোবাসি,
এই যে শুনছ তুমি?
ভালবাসি.. ভালবাসি।


ভালোবাসি শুনে তুমি যখন বল "হুম! ভালোবাসি তোমায়" তখন এত শান্তি লাগে আমার, মনে হয় দৌড়ে গিয়ে তোমার বুকের মাঝে মাথা রাখি।
আর তোমার হৃদয়ের সব ধুকপুকানি কান পেতে শুনি।
আমাকে তুমি শক্ত করে ধরে রেখ,
তোমার ভালবাসার মাঝেই আমি হারাতে চাই অনন্তকাল।
তোমার হৃদয় গভীরেই যেন থাকে শুধুই আমার বসবাস।


সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×