somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন যাহারে জড়ায়ে ধরেছি, সেই চলে গেছে ছাড়ি.........

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পল্লীকবি জসিম উদ্দিন-র 'কবর' কবিতার লাইনটা মাঝে মাঝেই আমার খুব মনে পড়ে।

'যখন যাহারে জড়ায়ে ধরেছি, সে চলে গেছে ছাড়ি.........'

ছোটবেলার কঠিন কিছু বন্ধু বান্ধব ছিল। এর মধ্যে চারজন 'বেস্ট ফ্রেন্ড' । সারাদিন তাদের সাথে স্কুলে, অবসরে, খেলাধুলায় কেটেছে অনেকটা সময়। একসময়ে মনে হতো বন্ধুবিচ্ছেদ হলে বোধহয় বাঁচবোনা। সেই ছোটবেলার বন্ধুরা এখন কেউ আর যোগাযোগ রাখেনা। শুধু একজন ছাড়া।

অনেকগুলো ভাইবোন আমরা। পরম আদরে ভালবাসায় লতাপাতার মতো থাকতাম। সবার যে ছোট আমি। আদরের আর আবদারের শেষ ছিলনা। আজ প্রতিটি ভাই-বোন বিচ্ছিন্ন। সবার বড় যে ভাই ছিল। অসাধারণ একজন মানুষ। প্রায় আমার বাবার প্রতিকৃতি। হঠাৎ করে চলে গেলেন ২ সেপ্টেম্বর ১৯৯৮ সাল।

বড় বোন ছিলেন। যে প্রতিটি কথায় হাসতো। তার রাগের কথাতেও হাসি এসে যেত। এত হাসিখুশি মানুষটা কথা নেই বার্তা নেই এক রাতে দুম করে চলে গেলেন নভেম্বর, ২০০৫ সালে। চাপিয়ে গেলেন বাবার উপর দুনিয়ার সবচেয়ে ভারী কষ্টকর বোঝা- পিতার কাঁধে সন্তানের লাশ।

আম্মা ছিলেন আমাদের অন্তরাত্মা। কখনও মা হারা হবো কল্পনাতেও ছিলনা। আম্মাও চলে গেলেন। অনেকটা বোধহয় অভিমান করেই। শেষদিকে খুব অস্বস্তিতে ছিলেন। একটা অপারেশনও হয়েছিল। আমরা ছেলেরা এত ব্যস্ত যে মাকে বোধহয় অমর ভেবেছিলাম। শেষ সময়টুকুতে আমার বোনরা, মেঝভাবী, আর আব্বা ছাড়া ছেলেরা কেউ ছিলনা। মৃত্যুর ২ দিন আগে দেখতে গিয়েছিলাম। যখন চলে আসি জড়িয়ে ধরেছিলাম। বলেছিলেন ’ভালো থেকো’। গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই শেষ ছোঁয়া। দিনটা ছিল এপ্রিল ফুল-র ২০০৩ সালে।

আব্বা সম্পর্কে কিছুদিন আগে লিখেছিলাম। আমাদের ছোটবেলায় আব্বা 'কবর' কবিতা পড়তেন আর কেন যেন কেঁদে ভাসাতেন। আমরা অবাক হয়ে তাকিয়ে থাকতাম। আমরা সবগুলো ভাইবোন আব্বার কোলের কাছে জড়াজড়ি করে থাকতাম। আর কোনদিন সেই কোলে বসা হবেনা। আব্বাও চলে গেলেন গত বছরের জুলাই মাসে।

পৃথীবি থেকে থাকেনা। সময়ও তাই। তবুও জীবন চলছে দেখো জীবনের নিয়মে।
একটি সত্য কবিতার কবির প্রতি শ্রদ্ধাঞ্জলী। জসিম উদ্দিন সেই সত্য কবি।
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×