somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ, সশ্রদ্ধ ধন্যবাদ

২২ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাকে ধন্যবাদ
হে উজির সাহেব, আপনাকে ধন্যবাদ।

আপনি এসেছিলেন,
বলেছিলেন, আমাদের পুঁজিটুকু যাতে সৎ লগ্নি হয়।
আপনার অনেক কষ্ট হয়েছিল সেদিন।
এয়ারকন্ডিশন রুমে বসেও ঘেমে গিয়েছিলেন।
তবুও আপনার মুখের হাসি কমেনি।
আপনাকে আবারো ধন্যবাদ।

আপনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন।
আমার ব্যাংকে লগ্নি করা টাকার সুদ কমিয়েছিলেন
পেনশনের টাকায় কেনা সঞ্চয়পত্রে আয়কর বসিয়েছিলেন,
বলেছিলেন, আরো আরো আয়মূলক খাতে টাকা খাটাতে।
আমরা অবাক হয়েছিলাম,
আমরা ধন্য হয়েছিলাম।

আমরা শেয়ার বাজারে গেলাম
দলে দলে কাতারে কাতারে।
যার যা কিছু আছে তাই নিয়ে।
আমরা উল্লসিত, উদভ্রান্ত।
আমার পুঁজিকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে
তাদের ধরতে আপনি অনেক ব্যবস্থা নিলেন।
আপনাকে মোবারকবাদ। ধন্য আপনি।
আপনার হাসিটি এখনো রয়েছে,
প্রশস্ত দিগন্তজোড়া হাসি।
বড় সুন্দর লাগে আপনাকে।

শেয়ার বাজার এখন অনেক বড়
লাখ লাখ পুঁজিপতি এখানে এসে ভিড় করেছে।
দেশের মানুষের ক্রয় মতা এতো বেড়ে গেছে যে,
সে ৪৮ টাকায় চাল কিনে খায়। তেল খায় ১১০ টাকা লিটার।
আমরা ভালোই আছি।
আমাদের প্রণতি নিন।

বরাবরের মতো ১৯৯৬ এসে হানা দিল ২০১১ তে
আমাদের শেয়ার বাজারে
আমরা ৪২% দারিদ্রসীমা পার হতে এসে
আরও নিচে চলে গেলাম
এবার আপনি আবার এলেন।
অত্যন্ত কষ্ট হয়েছে আপনার
এই কনকনে ঠান্ডা হাওয়ায়
আপনি সামিল হলেন আমাদের কাতারে।
বললেন, আমার ভুল হয়েছে।
আপনার হাসি তেমনই রয়েছে।
আপনি আরো সুন্দর হয়েছেন।
আমরা মুগ্ধ হয়েছি।

আপনি এখনো উজির রয়েছেন।
আমরা খুব খুশি এজন্য যে,
একজন আমাদের মতো করে বলতে পারে 'ভুল হয়েছে’।
শেষ কবে একথাটি একজন জনপ্রতিনিধি বলেছেন
মনে পড়েনা।
আপনি আমাদের সালাম গ্রহণ করুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×