somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীবিদ্্বেষ ও কয়েকজন সাঈফ শেরিফ

২৪ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীবিদ্্বেষ বিষয়টা খুব চটুল তর্কের একটা বিষয়। ধর্মের মত যে কয়টা বেসিক জিনিস নিয়ে মানুষেরা হর হামেশা তর্ক করে 'নারী বিদ্্বেষ' বা এর বিপরীত ধারনা 'নারী বাদ' তার একটা। প্রধানত অবদমিত কাম নারী বিদ্্বেষ ব্যাপারটার অবতারনা ঘটায় বলে আমার বিশ্বাস। আমার পোস্টের অবতারনা নারীবাদ ও নারীবিদ্্বেষের কারন, সমাজে এর প্রতিক্রিয়া, এ সমস্ত জটিল ও দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য নয়। শুধুমাত্র বাংলাদেশে বা এই সুত্রে পৃথিবীর যেকোন প্রান্তে যে সমস্ত সাঈফ শরিফ ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ধারনার কতগুলো অসুস্থ দিক নিয়ে আলোচনা করার জন্য এই পোস্টের অবতারনা। আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই। তাই আমার কথাগুলোকে অনেক বেশী ওজন দেবার প্রয়োজনও নেই।

প্রথমে আমাদের দেশের কিছু সাধারন চিত্র দেখে নেই এ বিষয়ে। ধমর্ীয় বা সাংস্কৃতিক যে কারনই বলুন না কেন বাঙ্গালীরা খুব রক্ষনশীল ধরনের। যুবক যুবতীর সাথে মেলামেশা করবে এ ব্যাপারটা কেউ মেনেই নিতে পারবে না। যুবক-যুবতীর সাথে ঘনিষ্টতা দেখলে প্রেম ছাড়া আমাদের মাথায় কিছুই আসে না। গাড়িতে চড়ে বসলেন, দেখলেন একজন মহিলা দাড়িয়ে আছে। লোকেরা কথা শোনায়, 'যাক না দাঁড়িয়ে, নিজেদের সমান দাবী করে না? তাহলে এখন তাদের ফেভার করতে হবে কেন?'

ছেলে-মেয়ের মধ্যে মেলামেশাটা কমে আসে যখন তারা কৈশোরে পদর্াপন করে। কেমন যেন একটা বাঁধা, চেনা মানুষের মধ্যে অচেনা পরিবর্তন। মুরুব্বীরাও ভয় দেখিয়ে দেয়। মেয়েদেরকে সাবধান করে দেয়া হয় - 'পুরুষদের থেকে সাবধান'। ছেলেদের বলে দেয়া হয় মেয়েদের সাথে মেশা মানা। জটিল শারীরিক এবং মানসিক পরিবর্তনের সময় জটিল বিধিনিষেধ। এরকম পরিস্থিতি আমরা কম বেশী সবাই পেরিয়ে এসেছি।

সময়ের সাথে সাথে আস্তে আস্তে অনেক সময় অনেক কিছু ঠিক হয়। কিন্তু কিছু কিছু মানুষ ঠিকই সাঈফ শরিফ থেকে যায়। অনেক সময় দেখেছি পরিবার, বন্ধু (বিশেষ করে নারী) বর্জিত পরিবেশে থেকে অনেক স্কুল কলেজের ছেলেরা আর স্বাভাবিক ভাবে মেয়েদের সাথে মিশতে পারেনা। কোন ছেলে কোন মেয়ের বন্ধু হতে পারে এই ব্যাপারটাই মেনে নিতে পারেনা। ধরেই নেয় মেয়েটা ছেলেটাকে ম্যানিপুলেট করছে। নিজের অজান্তে ছড়াতে শুরু করে কুৎসা। অনেক সময় নিজে পছন্দের কাউকে না পেয়ে তার নামে শুরু করে কুৎসা। আমি বুয়েটের অনেক সাঈফ শেরিফের সাথে জীবনের সবচেয়ে সুন্দর সময় নিরানন্দভাবে পার করে এসে এখন দু:খ করি।

সাঈফ শেরিফরা যে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তাদের যুক্তি তুলে ধরে সেসব ঘটনাকে আমি বলছিনা বানোয়াট বা মিথ্যে। কিন্তু সেসব ঘটনা হাজারে একটা। শুধু মাত্র সেসব ঘটনাকে কেন্দ্র করে পস্টুলেট বা সুত্র দাঁড় করালে ভীষন ভুল হবে। মেয়েদেরকে মানুষ হিসেবে সম্মান দিতে শিখুন। বন্ধু হিসেবে ভাবতে শিখুন। প্রেমিকা হিসেবে ভাবতে শিখুন। তবেই দেখবেন তাদের আপনি বুঝতে পারছেন। এভাবে দুটো একটা [গাঢ়]ভুল[/গাঢ়] ঘটনাকে পুঁজি করে মেয়েদের সম্বন্ধ্যে নেতিবাচক ধারনা নিয়ে থাকলে পিছিয়ে পড়ে থাকবেন আপনিই।

শুভ সন্ধ্যা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×