(আগের পর্বের পর...)
বাঙলা কলেজে আমাদের পরপর নাটকের একটা দল বেরিয়ে এসেছিল। তারা কেন যেন আমাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখত! তাই আমার ইচ্ছে থাকা স্বত্তেও নাটকে যেতে পারিনি তখন। ওদের একটা প্রযোজনা এসেছিল শেষ পর্যন্ত। কিন্তু তারপর কি হয়েছে সেসব আর জানা নেই।
কলেজে শেষের দিকে এসে হাসানের সাথে পরিচয়। বাঙলা কলেজে সবচেয়ে একটিভ এবং সাকসেসফুল ব্যান্ড গ্রুপ ছিল ওর। ওর সাথে আমি মিশে গীটার শেখার প্রতি আগ্রহী হয়ে উঠি। এব্যপারে অবশ্য আগেই একটা লেখা লিখেছিলাম।
উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে টের পেলাম আমার কিছুই পড়াশোনা হয়নি। তাই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে তিনমাস দমবন্ধ পড়াশুনা করে জীবনটা বাঁচিয়ে ছিলাম বলে রক্ষা।
এভাবে বাঙলা কলেজ আমার মধ্যে কিছু খারাপ গুন (সিগারেটের নেশা) এবং কিছু ভালো গুন (যে কারো সাথে মিশতে পারা, লেখালেখি, আবৃতি, লীডারশীপ, গীটার) অনুপ্রবেশ করিয়ে দেয়। আমার মেটামরফসিস শেষে আমি হয়ে উঠি সম্পূর্ণ মানুষ।
এখন সময়ের এই প্রান্তে দাঁড়িয়ে আমি ভাবি আসলেই বাঙলা কলেজ ছাড়া আমি হয়ত ‘আমি’ হয়ে উঠতে পারতাম না। ধন্যবাদ বাঙলা কলেজ - ধন্য আমি তোমার ছোঁয়ায়।
আলোচিত ব্লগ
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।